নিউজ

সুর নরম রাজ্যের, কেন্দ্রীয় পর্যবেক্ষক দলকে সহযোগিতা করবে রাজ্য

গতকাল নবান্নে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচীবের তরফ থেকে একটি চিঠি এসে পৌঁছয় যাতে কড়া ভাষায় নির্দেশ দেওয়া হয়, কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের সঙ্গে পশ্চিমবঙ্গের কলকাতা ও জলপাইগুড়ির রাজ্য অফিসারেরা ঠিকমতো সহযোগিতা করছেন না। যার ফলে কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের পক্ষে রাজ্যের করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করা সুষ্ঠু ভাবে করা সম্ভব হচ্ছে না। তবে এদিন রাজ্যের তরফে কেন্দ্রকে চিঠি পাঠানো হয়েছে এবং আশ্বাস দেওয়া হয়েছে কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের সঙ্গে সবরকম সহযোগিতা করবে রাজ্য।

পাশাপাশি রাজ্যের পাঠানো চিঠিতে এও বলা হয় যে, কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের সঙ্গে রাজ্য অফিসারদের যে অসহযোগীতার প্রশ্ন উঠেছিল তা সত্যি নয়। তাই রাজ্যের তরফে কেন্দ্রকে এমনই আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়া আরও বলা হয়েছে, রাজ্য কেন্দ্র ও সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলতে দৃঢ়প্রতিজ্ঞ। তাই কেন্দ্রীয় করোনা পর্যবেক্ষক দলকে সবরকম সাহায্য করবে রাজ্য। রাজ্যের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল পশ্চিমবঙ্গ ছাড়াও আরও বেশ কয়েকটি রাজ্যে পৌঁছেছে। আর সেইসঙ্গে রাজ্যগুলিতে নজরদারিও চলছে।

প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল কেন্দ্রীয় পর্যবেক্ষক দলকে পশ্চিমবঙ্গের রাজ্য অফিসারেরা করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে সাহায্য করছে না বলে রাজ্যকে চিঠি পাঠিয়ে কড়া নির্দেশ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচীব অজয় ভাল্লা। তিনি জানান, অনেক ভাবনাচিন্তার পরেই রাজ্যগুলির জন্য নির্দেশিকা তৈরি করা হয়েছে যাতে দেশের শীর্ষ আদালতেরও অনুমতি রয়েছে। তাই এই নির্দেশিকাকে অবমাননা করা আসলেই দেশের শীর্ষ আদালতের নির্দেশকে অবমাননা করা। তবে এদিন রাজ্যের এমন চিঠিতে স্পষ্টতই বোঝা যাচ্ছে, রাজ্য কেন্দ্রের অভিযোগকে মিথ্যে বলেই মনে করছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026