শীত বিলাসীদের আবারও সুখবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। আজ একটি নির্দেশিকায় আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যজুড়ে শীতের আমেজ বজায় থাকবে আগামী কয়েক দিন। আগামী সপ্তাহে আরো একটু নিচে নামতে পারে তাপমাত্রার পারদ। অর্থাৎ আগামী কয়েক দিনে শীতের আমেজ স্থায়ী হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। মেঘমুক্ত পরিষ্কার আকাশ তাই রাজ্যজুড়ে হালকা শীতের আমেজ রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে উত্তরে হাওয়া তেমন কোন বাধার সম্মুখীন হচ্ছে না। যদি পরিস্থিতি সেরকম থাকে তাহলে আগামী সপ্তাহে আরো খানিকটা তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।
শীতের স্পেল চলবে পশ্চিমের বেশ কিছু জেলায়। পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপমাত্রা অন্যান্য জেলার থেকে তুলনায় অনেকটা কম থাকবে। আজও স্বাভাবিকের নিচে রয়েছে তাপমাত্রা তবে সামান্য বেড়ে আজ কলকাতার তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। আগামী কয়েক দিন রাজ্যে তাপমাত্রার স্বাভাবিকের নিচেই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা তাপমাত্রা চারদিকে থেকে এক ডিগ্রি নিচে রয়েছে। তবে গতকালের তুলনায় কলকাতা তাপমাত্রার কিছুটা বেড়েছে। গতকাল কলকাতা তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি সেলসিয়াস।
তবে জেলায় জেলায় শীতের আমেজ সামান্য কমবে। আগামী কয়েক দিন এইরকমই থাকবে আবহাওয়া। ফলে সপ্তাহান্তে পিকনিকে বা ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আপনার প্ল্যান কোনভাবেই মাটি হবে না। উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। কোথাও কোথাও সকালবেলা হালকা কুয়াশা এবং শিশির পড়ার সম্ভাবনা রয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…