অনুমতি মিলেছে যাত্রী পরিষেবা শুরু করার। সুচের খবর ডিসেম্বরে শেষ সপ্তাহ থেকেই যাত্রী নিয়ে ছুটতে শুরু করবে যোগা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো। ইতিমধ্যেই কমিশনার অফ রেলওয়ে সেফটির তরফ থেকে এই প্রকল্পে যাত্রী পরিষেবার ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে। মেট্রোরেল জানিয়েছে, বৃহস্পতিবার রাতে কমিশনার অফ রেলওয়ে সেফটি জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো পথ চালু করার অনুমতি দিয়েছেন। কিন্তু তিনি অনুমতি দিলেই মেট্রো যাত্রী নিয়ে দৌড় শুরু করতে পারবে এমন নিশ্চয়তা কোথায়?
কারণ জোকা থেকে তারাতলা পর্যন্ত ছয়টি স্টেশনে মেট্রো চালাতে গেলে যে পরিমাণ কর্মী দরকার সেই কর্মী এখনো পর্যন্ত কিন্তু নেই মেট্রো কর্পোরেশনের হাতে। এমন কি প্রতিষ্ঠানে দুটি শিফটে টিকিট কাউন্টারে বসানোর মতো কর্মীও নেই। চলতি বছরের জুলাই মাসে উত্তর দক্ষিণ মেট্রোর নোয়াপাড়া কার্শেড থেকে একটি নন এসি রেক নিয়ে আসা হয়। ট্রেলারের মাধ্যমে সড়কপথে আলাদা আলাদা করে সেই নন এসি মেট্রোর ৮ টি কোচ এনে তা জোকার কারশেডে জুড়ে একটি রেক তৈরি করা হয়। আপাতত ওই রেখে এর মাধ্যমে মহড়া দৌড় চলছে।
রেক রক্ষণাবেক্ষণের জন্য কারশেডের একটি অংশের কাজ তড়িঘড়ি সম্পূর্ণ করা হয়েছে। যদিও এই সম্পূর্ণ কারশেড তৈরি করতে গেলে এখনো অনেকটা সময় লাগবে। আপাতত জোকা থেকে তারাতলা পর্যন্ত ছটি স্টেশন নিয়ে পরিষেবা শুরু করতেই সপ্তাহের বেশ কয়েকটা দিন কাজ করতে হচ্ছে কর্মীদের। আপনাদের জানিয়ে রাখি এই ছয়টি স্টেশন হলো, জোকা, ঠাকুরপুকুর, শখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…