নিউজ

শেষমেষ খুশির খবর জানালো আলিপুর আবহাওয়া দফতর!

দুর্গাপুজো ও বৃষ্টি যেন এক মানিকজোড়, তাই হয়তো এবছর দুর্গাপুজোতে বৃষ্টি দেখেছে রাজ্যবাসী। এমনি পুজোর কিছুদিন পরও নিন্মচাপের কারনে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। কিন্তু আজ রবিবার, লক্ষ্মীপূজার দিন রাজ্যবাসীকে সুখবর দিল আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্নাবর্ত সরে যাওয়ার কারনে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই এই রাজ্যে। হয়তো কয়েক দিনের মধ্যে রাজ্য থেকে বিদায় নিতে শুরু করবে মৌসুমি বায়ু। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে পারদ নিন্মমূখী হতে শুরু করবে।

পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলার ওপর থেকে দক্ষিন-পশ্চিম মৌসুমি বায়ুর ইতিমধ্যেই প্রত্যাবর্তন শুরু হয়ে গেছে। ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা একদম কম। আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হচ্ছে, ধীরে ধীরে শীত পড়তে চলেছে রাজ্যে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026