পুনেতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্টের প্রথম ইনিংসে বিরাট(২৫৪), আগারওয়াল(১০৮),পূজারা(৫৮), রাহানে(৫৯), জাদেজা(৯১) রানের ওপর ভিত্তি করে ৫ উইকেটে ৬০১ রান করে। তারপর অধিনায়ক এত বিশাল স্কোর প্রতিপক্ষ দলের কাছে রেখে ডিক্লেয়ার ঘোষণা করেন।
তারপর ভারতের দুর্ধর্ষ বোলিং এ খড়কুটোর মত উড়ে যায় দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ। দক্ষিণ আফ্রিকা ২৭৫ রানে অলআউট হয়ে যায়।
প্রথম ইনিংসে বড় রানে এগিয়ে থাকার সুবাদে দক্ষিণ আফ্রিকাকে ফলো-অন করালো ভারত। অর্থাৎ প্রথম ইনিংসের নিরিখে ৩২৬ রানের বিশাল ব্যবধানে এগিয়ে থাকে টিম ইন্ডিয়া।
ভারতীয় দলের তরফে জানিয়ে দেওয়া হয়, তৃতীয় দিনের শেষে কোনো সিদ্ধান্তে উপনীত না হওয়ায় চতুর্থ দিনের শুরুতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে দেওয়া হয়েছে। কিন্তু তার পরেও এখনো চালকের আসনে বসে আছে ভারত। ইশান্ত ও উমেশ যাদব এর দুর্দান্ত বোলিং এ দিনের শুরুতেই ২ উইকেট হারিয়েছে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার বর্তমান স্কোর ২ উইকেট হারিয়ে ৫৫। এবার শুধু দেখার এরকম সুযোগ পাওয়ার পরেও দক্ষিণ আফ্রিকা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে কিনা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…