“প্যাঁচা কয় প্যাঁচানি
খাসা তোর চেঁচানি !
তোর গানে পেঁচি রে
সব ভুলে গেছি রে।”
পৌরাণিক কাহিনী অনুযায়ী যেমন লক্ষ্মী দেবীর বাহন পেঁচা সেরকমই গ্রিক কাহিনী অনুযায়ী পেঁচা হল এথেনার প্রতীক। তিনি লক্ষ্মী দেবীর মতো ধন-সম্পদের দেবী নন তিনি স্বরস্বতীর মতো জ্ঞানের দেবী ।এথেনার বাহন হওয়ার পিছনে যুক্তি ছিল পেচা অন্ধকারেও দেখতে পাই সেটা তার দিব্যচক্ষু সেই অন্ধকারভেদী দৃষ্টিকেই শিক্ষার আলোকে সঙ্গে তুলনা করা হয়েছে যা অন্ধকার আলোর দিশা দেখায়। এছাড়াও প্রাচীন মিশরের লিপিতে পেচার ব্যবহার দেখা যায়। আমেরিকার রেড ইন্ডিয়ানরা পেঁচাকে জলের দানবের হাত থেকে বাঁচানোর রক্ষাকর্তা বলে মনে করতেন।
“এসো মা লক্ষী বোসো ঘরে
আমার এ ঘর রাখো আলো করে।”
আবার বলা হয় ধান বাঙালির কাছে লক্ষী কিন্তু এই ধান ইঁদুরে খেয়ে ফেলে ধানের গোলায় ইঁদুর ঢুকে নষ্ট করে খাদ্যশস্য তাই ধানের শত্রু ইঁদুর। আর ইঁদুরকে খায় পেঁচা অর্থাৎ ধানকে রক্ষা করে ইঁদুরের হাত থেকে। তাই লক্ষ্মী দেবীর বাহন এই রাত জাগা পাখি।
তবে এই প্যাঁচার কথা বাংলা সাহিত্যেও উঠে এসেছে জীবনানন্দের কল্পনা এসেছে একটি কবিতা –
তবু রোজ রাতে আমি চেয়ে দেখি আহা
থুরথুরে অন্ধ পেচা অশ্বত্থের ডালে এসে বসে
চোখ পালটায়ে কয়, বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে ?
চমৎকার ধরা যাক দু-একটা ইঁদুর এবার….
তবে লক্ষ্মীদেবীর বাহন হিসেবে পন্ডিতদের যে মতটি সর্বাধিক গ্রহনযোগ্য তা হলো যিনি লক্ষ্মী গুন অর্থাৎ সত্য প্রেম পবিত্রতা তপস্যা তিতিক্ষা পেতে চান তাকে পেচক ধর্ম পালন করতে হবে অর্থাৎ জাগতিক বস্তু থেকে একটু দূরে থেকে নির্জনে যোগৈশ্বর্য ও সাধন সম্পদ রক্ষা করতে হয় পেঁচা যদি দিনের বেলায় বের হয় অন্যান্য পাখিরা তাকে তাড়া করে অতি গোপনে পেচা বাস করে। সেরকমই পূর্ণতা লাভ না করা পর্যন্ত জাগতিক বিষয় ব্যক্তি দৈব সম্পদ নষ্ট করে।এসব কারনে পেচাকে লক্ষীর বাহন হিসেবে রেখে দিয়েছেন।
Written by – দেবস্মিতা ধর
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…