রাজ্য

বিজেপির ৭৭ বিধায়ক পাবে কেন্দ্রীয় নিরাপত্তা, ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রকের

একুশে বাংলা বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আশা থাকলেও তৃণমূল কংগ্রেস বড় ব্যবধানে বিজেপিকে পিছনে ফেলে তৃতীয়বারের জন্য বাংলার মসনদে বসেছে। তবে ভোটের ফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছে। এই নির্বাচনে গেরুয়া শিবির ৭৭ আসনে জিততে পেরেছে। ইতিমধ্যেই ৭৭ বিজেপি বিধায়ক হেস্টিংস ভবনে গিয়ে শপথগ্রহণ করেছেন। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে নবনির্বাচিত বিধায়কদের সুরক্ষার কি হবে? এই বিষয়ে আজ সোমবার বড়সড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রক্রিয়া জানানো হয়েছে যে বিধানসভা নির্বাচনে জয়ী বিজেপি বিধায়কের কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হবে। সেইসঙ্গে পরাজিত বিজেপি প্রার্থীরা তাদের নিরাপত্তার মেয়াদ বাড়াতে পারে। আসলে পদ্ম শিবির নির্বাচন লড়ার আগে প্রত্যেক প্রার্থীকে কেন্দ্র নিরাপত্তা দিয়েছিল যা ১০ মে প্রত্যাহার করে নেওয়ার কথা ছিল। কিন্তু বঙ্গ বিজেপির পক্ষ থেকে রাজ্যের রাজনৈতিক হিংসার কথা মাথায় রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে এই বিষয়ে ভেবে দেখার অনুরোধ করা হয়েছিল। তাতে সাড়া দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। তারা জানিয়েছে যদি কোন বিধায়ক নিরাপত্তা না নিতে চান সেক্ষেত্রে নাও নিতে পারে। কিন্তু সবাই নিরাপত্তা পাওয়ার বিষয়ে কোনো আপত্তি করেনি।

ভোট-পরবর্তী হিংসাতে প্রাণ হারিয়েছেন মোট ১৬ জন মানুষ। কাজের মধ্যে রয়েছে তৃণমূল কর্মী, বিজেপি কর্মী এবং পাশাপাশি একজন আইএসএফ কর্মীর মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে কিছুদিন আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বাংলায় এসে নিহতদের পরিবারের সাথে দেখা করেছিলেন। মমতা সরকার অন্যদিকে নিহতদের পরিবারের সরকারি চাকরি এবং ২ লাখ টাকা ক্ষতিপূরণ দিচ্ছে। তবে এবার বঙ্গ বিজেপির বিধায়কদের রাজ্য সরকারের নিরাপত্তা থাকলেও তারা তার ওপরে কেন্দ্রীয় নিরাপত্তা নিতে চায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026