পলিটিক্স

বাংলায় নরহত্যা চলছে বললেন শুভেন্দু, দেখতেই পেলাম না পাল্টা মমতা

সর্বসম্মতিতে বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত হওয়ার পরেই আক্রমণের ঝাঁঝ বাড়াতে শুরু করেছেন শুভেন্দু অধিকারী। তিনি এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন। তিনি বললেন, রাজ্যে সব জায়গায় নরসংহার চলছে। অন্যদিকে বিজেপির অভিযোগ সম্পূর্ণ রূপে নস্যাৎ করে দিয়ে নবান্নের সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “কোথায় গণহত্যা হলো দেখতেই পেলাম না।”

বিজেপি প্রথম থেকেই দাবি করে আসছিল ভোট পরবর্তী সময়ে তাদের সমর্থকদের বিভিন্নভাবে উত্ত্যক্ত করার চেষ্টা চলছে এবং তাদের আক্রমণ করা হচ্ছে বলেও অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল এই সমস্ত অভিযোগ খণ্ডন করে দিয়ে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বললেন, “ওরা হার মেনে নিতে পারছে না তাই ফেক ভিডিও ছড়াচ্ছে। গণহত্যা তো শীতলকুচি তে হয়েছিল, আর কোথাও তো দেখতে পেলাম না। বিজেপির আইটি সেল এবং আরএসএস এই সমস্ত প্রচার করছে। বাংলায় কোথাও কিছু হয়নি। বাংলা একেবারে শান্ত আছে। একটা নতুন সরকার শপথ নেওয়ার ২৪ ঘন্টার মধ্যে কেন্দ্রীয় দল পাঠিয়ে দিয়েছে। ন্যূনতম সৌজন্যতা নেই।”

তিনি আরো বলেছেন, “হেরে যাওয়ার পরে কেন এলাকায় এলাকায় মিটিং করবেন? কেন এখানে ওখানে বিজেপির বাড়িতে ঘুরে বেড়াচ্ছেন? তৃণমূল কারো বাড়িতে গেছে? ত্রিপুরায় জেতার পর লেনিন এবং মার্কসের মূর্তি ভাঙ্গা হয়েছে। আমরা তো রিসিফ দিয়েছি। আমরা শীতলকুচি প্রত্যেক পরিবারের হাতে চাকরি দিয়েছি। কোন পার্টির বাড়িতে তো আমরা যাচ্ছি না?”

বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত হওয়ার পরেই শুভেন্দু অধিকারী টুইট করে লিখেন, বিরোধী দলনেতা হিসেবে বাংলার জনগণের অধিকার রক্ষার জন্য তিনি কাজ করবেন। দিলীপ ঘোষের বিধানসভা বয়কটের হুমকি থেকে কিছুটা সরে এসে ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। আজকেই ২২ বিধায়কের সমর্থন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026