নিউজ

সপ্তাহের শুরুতে দাম কমলো সোনার, বেড়েছে রুপোর দাম

করোনা পরিস্থিতিতে গোটা দেশের পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে। প্রায় প্রতিদিন সংক্রমনের ঊর্ধ্বমুখী গ্রাফ লাফিয়ে বাড়ছে। বর্তমানে দেশজুড়ে প্রায় দৈনিক সংক্রমণ ৪ লাখ এর কাছাকাছি পৌঁছে গিয়েছে। করোনার পাশাপাশি সামনে আসতে চলেছে বিয়ের সিজিন। এমনিতেই জিনিসপত্রের অগ্নিমূল্যে মাথায় হাত পড়েছে মধ্যবিত্তদের। তবে বিয়ের সিজিনের আগে চলতি সপ্তাহের প্রথম দিনে অনেকটা বাড়লো সোনার দাম। সপ্তাহের প্রথম কার্যদিবসে ১০ গ্রাম জুন গোল্ড ফিউচারস এর দাম ২২০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ হাজার ৯৭১ টাকা। সোনার পাশাপাশি দাম বেড়েছে রূপার। এক কেজি রূপার দাম ১.৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ১০৪৬ টাকা বৃদ্ধি পেয়ে রূপার দাম হয়েছে ৭২ হাজার ৪৭৫ টাকা।

তবে আগের শুক্রবারের তুলনায় অনেকটা দাম কমেছে সোনার। আগের শুক্রবার ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৮ হাজার টাকা। তবে সপ্তাহের শুরুতে এই দাম ৪৭ হাজার টাকা হয়েছে। এছাড়া রেকর্ড দর অর্থাৎ গত বছর আগস্ট মাসে ১০ গ্রামের দাম ছিল ৫৬ হাজার ২০০ টাকা এর থেকে এবার দাম অনেকটা কমেছে। রেকর্ড দামের তুলনায় চলতি সপ্তাহে ১০ গ্রাম সোনার দাম হ্রাস পেয়েছে ৮২০০ টাকা।

খুচরো ব্যাবসায়ীদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে করোনা পরিস্থিতির জন্য ভারতে সোনার চাহিদাতে ধাক্কা খেয়েছে। বিভিন্ন জায়গায় লকদাউনের জন্য আগামী কিছু সপ্তাহ চাহিদা কম থাকবে। পাশাপাশি বিশ্ব বাজারে দাম বেড়েছে সোনার। এক আউন্স সোনার দাম ১৮৩১.৯৫ ডলারে পৌঁছেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026