বিনোদন

মহামারীর কারণে ছেলের জন্মদিন, অন্নপ্রাশন কিছুই উদযাপন করা হয়নি, বললেন কোয়েল মল্লিক

গত বছর ৫ই মে ভোর বেলায় ফুটফুটে কবীরের জন্ম হয়। ছেলের জন্মের পর নিজের অনুরাগীদের সাথে খুশির খবর শেয়ার করেন অভিনেত্রী ও তাঁর স্বামী নিসপাল সিং। তবে দুজনেই কবীরের ছবি জনসমক্ষে নিয়ে আসেননি অভিনেত্রী বা তাদের পরিবারের লোক। এর নেপথ্যে ছিল অন্য কারণ। কোয়েল চাননা তাঁদের ছেলে এত বেশি লাইমলাইটে থাকুক। আর পাঁচজন বাচ্চার মতো কবীরকে মানুষ করতে চান। তবে গত বছর দূর্গা পূজার মধ্যে প্রথমবার ছেলের সাথে নিজের অনুরাগীদের পরিচয় ঘটান কোয়েল। আর সেদিনই ছেলের নামকরণ করেন অভিনেত্রী।

ছেলের বয়স দুমাস হতেইকোয়েল ও তাঁর পুরো পরিবার করোনাতে আক্রান্ত হন। তবে এই একরত্তি করোনার হাত থেকে রেহাই পান। তখন নবজাতকের থেকে আলাদাই থাকতে হয় অভিনেত্রীকে। করোনা জয় করে ছেলের কাছে ফিরে বেশ আনন্দিত হয়েছিলেন অভিনেত্রী। এই করোনা আবহে কবীরের সেভাবে কোনো আউটিং ও হয়নি। কবীরের জন্মের সময় থেকে টানা তিন মাস ছিল বাংলাতে পূর্ণ লকডাউন। যতই মন খারাপ হোক তবু করোনার থেকে রক্ষা পেতে বাড়িতেই থাকতে হয়।

গত সপ্তাহেই এক বছর পার করলো কোয়েল-নিসপাল সিং এর আদুরে পুত্র কবীর। দেখতে দেখতে কবীর এখন বেশ বড় হয়েছে৷ তবে করোনার দ্বিতীয় ঢেউ বাড়তেই শহরে শুরু হয়েছে আংশিক লকডাউন। আর এর মাঝেই ছেলের প্রথম জন্মদিন পড়ে তাই এইবারে ও হয়নি কোনো সেলিব্রেশন। এমনকি দুষ্টু করোনার জন্য ছেলের অন্নপ্রাশনও উদযাপন করতে পারেনি মল্লিক আর রানে পরিবার। কবীরের প্রতিটি শুভ অনুষ্ঠানে থাবা বসিয়েছে দুষ্টু করোনা। তাতে অবশ্য একটু বেশি দুঃখী আছেন কোয়েল এবং বাকিরা। তবে কবীরের প্রথম জন্মদিনে কোয়েলের অনুগামীরা একরত্তির একটি মিষ্টি ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

ছেলের এই বিশেষ মুহূর্ত উদযাপন প্রসঙ্গে অভিনেত্রী কোয়েল জানিয়েছেন, এই আনন্দগুলোর চেয়ে অনেক জরুরি এই কঠিন পরিস্থিতিতে লড়াই করা। আর এই একবছর ধরে অভিনেত্রীকে গত এক কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছে কোয়েলকে। তবে তিনি ভেঙে না পড়ে পজিটিভ থাকার চেষ্টা করেন। আর তিনি বলেন এই সময় সব নতুন মায়েদের জন্য মানসিক ভাবে শক্ত থাকা দরকার। অভিনেত্রী এই সময় ভালো থাকতে খবর শোনা বন্ধ রেখে গান শুনছেন, ভজন শুনছেন। তবে এসবের মধ্যে অভিনেত্রী একটি জিনিস বেশ লাগে তা হল তিনি কবীরের সঙ্গে এখন অনেকটা সময় কাটানোর সুযোগ পাচ্ছেন যেটা পেশাগত কারণে পারতেননা।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026