রাজ্য

রাজ্যের সব মানুষকে ফ্রিতে টিকা, আপাতত সম্পূর্ণ লকডাউনের চিন্তা ভাবনা নেই মমতার

এবারে রাজ্যের সমস্ত নাগরিককে বিনামূল্যে টিকা দেওয়ার কথা ঘোষণা করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সমস্ত মন্ত্রীরা শপথ নিলেন নতুন মন্ত্রিসভায়। মন্ত্রিসভার প্রথম বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “কেন্দ্রীয় সরকার ভ্যাকসিন পাঠিয়ে দিলেই আমরা সমস্ত রাজ্যে বিনামূল্যে ভ্যাকসিন পাঠিয়ে দেব। আমরা লকডাউন করছি না কিন্তু আপনারা লকডাউন এর মত আচরন করুন।” এছাড়াও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কেন্দ্রীয় সরকার তাদেরকে ভ্যাকসিন দিচ্ছে না।

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “এক লক্ষ ভ্যাকসিন পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। এটা কিছুই না। ৫০ হাজার জন মাত্র প্রতিষেধক পেতে পারে। আমরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ৩ কোটি ভ্যাকসিন চেয়েছিলাম। আমার দরকার ১০ কোটি ডোজ। যাইহোক ইতিমধ্যেই এক কোটি লোককে আমরা টিকা দিয়ে দিয়েছি। আমাদের দরকার আরও ৩ থেকে ৪ কোটি। আমরা বেসরকারি হাসপাতালে এক কোটি টিকা দেবো।” তবে লকডাউনে কিন্তু সায় নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই কথাটি একেবারে স্পষ্ট ভাবে বুঝিয়ে দিলেন তিনি।

তিনি বললেন, “লোকাল ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু একদম লকডাউন করে দিলে মানুষের খেতে পাবে না। আপনারা লকডাউন এর মত আচরন করুন, আমরা এখনই লকডাউন ডাকছি না।” এছাড়াও কেন্দ্রীয় সরকারের সবাইকে বিনামূল্যে প্রতিশেধক দেওয়া উচিত বলেও উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বললেন, “কেন্দ্রীয় সরকারের কাছে প্রচুর টাকা রয়েছে। ৩০ হাজার কোটি টাকা করে ভ্যাকসিন টা সবাইকে দেওয়া যায়। কিন্তু ৬৫ শতাংশ টিকা ভারত সরকার বাইরে দিয়ে দিয়েছে। এই অবস্থায় টিকার ব্যবস্থা কিন্তু কেন্দ্র সরকারকে করতে হবে। যে দেশে টিকা পাওয়া গেছে তাদের সঙ্গে যোগাযোগ করুন এবং সেখান থেকে টিকা আনানোর ব্যবস্থা করুন। তার পাশাপাশি বিকল্প ভ্যাকসিন নীতি প্রয়োগ করুন।”

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026