কলকাতা: মার্চ (March) মাসে এই ৭ দিন বন্ধ থাকবে রাজ্যের সব ব্যাঙ্ক (Bank)। ক্যালেন্ডারে উঁকি দিচ্ছে মার্চ মাস। আর মার্চ মাসে বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্কের পরিষেবা। মার্চে বেশ কয়েকটি ছুটি -ধর্মঘট সব মিলিয়েই বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্কের পরিষেবা। সাধারণ গ্রাহকেরা (Customer) যার ফলে অসুবিধায় পড়তে পারেন৷ মার্চ মাসে ছুটির তালিকাটা বেশ দীর্ঘ।
দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকলেও দোল সহ বেশ কিছু ছুটি রয়েছে। তাই ছুটির দিনগুলি না জানা থাকলে সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা। ব্যাঙ্ক পরিষেবা মার্চ মাসে ছুটির দিন বাদেও ৭ দিন বন্ধ থাকবে। তার উপর আবার ধর্মঘট থাকবে ২ দিন।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকায় ৫ টি ছুটি থাকবে ব্যাঙ্কে। তবে সব উৎসবে কিন্তু ছুটি ঘোষণা করে না ব্যাঙ্ক। বেসরকারিকরণের প্রতিবাদে মার্চ মাসে টানা ২ দিন ধর্মঘটের ডাক দিয়েছেন ব্যাঙ্ক কর্মচারী সংগঠন। মার্চ মাসের ১৫ ও ১৬ তারিখ ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছেন তারা। সেই কারণেও আরও ২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের পরিষেবা।
মার্চ মাসে সাধারণ ছুটি ছাড়াও রয়েছে একাধিক ছুটি। বিশেষত ব্যাঙ্কের ছুটির দিনগুলোতে এটিএম-এ টাকা না থাকলে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। তখন ব্যাঙ্ক ছাড়া আর কোনও উপায় থাকে না। অন্যদিকে এটিএম থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তোলার পর, প্রয়োজন থাকলেও বেশি তোলা যায় না। তাই টাকা লেনদেনের সমস্যায় পড়ার আগে জেনে নিন ২০২১ সালের মার্চ মাসে কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা।
মার্চ মাসে এই ৭ দিন বন্ধ থাকবে রাজ্যের সব ব্যাঙ্ক। এক নজরে দেখে নেওয়া যাক মার্চ মাসের ব্যাঙ্ক বন্ধের তালিকা:- ৫ মার্চ- চাপচার কুট, ১১ মার্চ- মহাশিবরাত্রি, ২২ মার্চ- বিহার দিবস, ২৯ মার্চ- হোলি-ধুলেটি- ইয়াওসাঙ্গ, ৩০ মার্চ- হোলি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…