রাজ্য

বিজেপিতে যোগদান করেই বাজিমাত! মমতার স্কুটারের পাল্টা জবাব পায়েল সরকারের

প্রায় প্রতিনিয়ত দেশজুড়ে বৃদ্ধি পাচ্ছে পেট্রোল ও ডিজেলের দাম। দেশের বিভিন্ন রাজ্যে প্রতি লিটার পেট্রোলের দাম সেঞ্চুরির কাছাকাছি। বাংলাতে প্রতি লিটার পেট্রোলের দাম বর্তমানে ৯২ টাকা। এবার পেট্রোপণ্যের দাম বৃদ্ধির প্রসঙ্গে অভিনব কায়দায় প্রতিবাদ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি গতকাল গাড়ির বদলে বাড়ি থেকে হেঁটে হাজরা মোড় অব্দি আসেন। তারপর তিনি ফিরহাদ হাকিমের ইলেকট্রিক স্কুটারে চড়ে নবান্ন অব্দি আসেন। বঙ্গ রাজনীতিতে মুখ্যমন্ত্রীর পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব কায়দায় এমন প্রতিবাদ নিয়ে তীব্র চর্চা চলছে। তারই মধ্যে স্কুটারকে স্কুটার দিয়ে জবাব দিল সদ্য গতকাল বিজেপিতে যোগ দেওয়া অভিনেত্রী পায়েল সরকার। তিনি তার টুইটারে একটি ছবি শেয়ার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদ্রুপ করেছেন।

আজ অভিনেত্রী তথা বিজেপি নেত্রী পায়েল সরকার নিজের একটি স্কুটি চালানোর ছবি প্রকাশ করে টুইটারে ক্যাপশন দিয়েছেন, “বাংলার মেয়েরা স্কুটি চালাতে পারে।” সেই সাথে সদ্য গেরুয়া হওয়া এই অভিনেত্রী আত্মনির্ভর ভারত ট্যাগ ব্যবহার করেছে। আসলে তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্র সরকারের বিরুদ্ধে নিজেদের আন্দোলনকে শক্তিশালী করতে বারংবার “বাংলার এনার্জি মমতা ব্যানার্জি” স্লোগান দিয়ে মুখ্যমন্ত্রীর ইলেকট্রিক স্কুটার চালানোর ছবি প্রচার করছে। তবে তার পাল্টা বিজেপি নেত্রী পায়েল সরকারের টুইট যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বঙ্গ রাজনৈতিক বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে বিজেপিতে যোগদান করেছিলেন টলিউড গ্ল্যামার কুইন পায়েল সরকার। তিনি গেরুয়া শিবিরে নাম লিখিয়ে জানিয়েছেন যে তিনি নরেন্দ্র মোদির আদর্শে অনুপ্রাণিত ও বাংলার মানুষের জন্য বিজেপির হয়ে তিনি কাজ করতে চান। তিনি স্পষ্ট জানিয়েছেন যে মানুষের জন্য কাজ করতে হলে একটি মাধ্যম প্রয়োজন। তাই আমার মতাদর্শের সাথে বিজেপির মিল থাকায় আমি গেরুয়া শিবিরের সৈনিক হয়ে কাজ করব। এমনকি বিজেপি তাকে প্রার্থী করলে তিনি ভোটে লড়তে প্রস্তুত বলে জানিয়ে দিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026