নিউজ

ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে বিশেষ বার্তা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লকডাউনের ষষ্ঠদিন ঘোষণা করেছেন যে সমস্ত ব্যাঙ্কিং পরিষেবা খোলা থাকবে। এটিএম পরিষেবাও চালু থাকবে। তিনি অবশ্য বলেছেন যে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং যেখানে স্যানিটাইজ করার প্রয়োজন সেখানে তা প্রয়োগ করা হবে। করোনাভাইরাসের জন্য দেশে লকডাউন জারি করা হয়েছে। যার ফলে ব্যাঙ্কিং পরিষেবার কাজ ঠিকমতো হচ্ছে না। কেন্দ্রীয় অর্থমন্ত্রী টুইটে জানিয়েছেন, “সব ব্যাঙ্কের শাখা খোলা থাকবে। এটিএম ও খোলা থাকবে এবং কাজ ও হবে। ব্যাঙ্কের কর্মচারীরাও কাজে যুক্ত থাকবেন। “

বৃহস্পতিবার রয়টার্স সূত্রের খবর অনুযায়ী রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া এবং অন্যান্য প্রতিষ্ঠান অবশ্য বেশিরভাগ ব্যাঙ্কের শাখা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে, যাতে করোনাভাইরাসের সংক্রমণে ব্যাঙ্কের কর্মীরা সংক্রমিত না হন। আগে বলা হয়েছিল যে প্রতি ৫ কিলোমিটারে ব্যাঙ্কের একটি শাখা খোলা থাকবে। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর পিকে গুপ্ত কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই ঘোষণা নিয়ে কিছু বলেননি। তিনি বলেছেন যে এরকম কোনো পরিকল্পনা করা হয়নি।


ইন্ডিয়ান ব্যাঙ্ক আসোসিয়েশন মার্চের ২৭ তারিখ একটি ঘোষণাতে বলা হয়েছে যে সমস্ত ব্যাঙ্কে প্রয়োজনীয় পরিষেবা দেওয়া হবে। টাকা তোলা এবং ডিপোজিট ও করা যাবে, চেক জমা দেওয়া এবং ক্লিয়ার করা যাবে, সমস্ত কাজ চালু থাকবে। এর সাথে আইবিএ এটাও উল্লেখ করেছে যে জরুরি প্রয়োজন ছাড়া ব্যাঙ্কে এসে কাজ না করতে। তার থেকে অনলাইন ও মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা গ্রহণ করতে বলেছেন।

প্রসঙ্গত, আরবিআই কয়েকদিন আগে সমস্ত ব্যাঙ্কিং এবং অন্যান্য অর্থনৈতিক সংস্থানগুলিকে আগামী ৩ মাসের জন্য লোন মকুব করার নির্দেশ দিয়েছে এবং সেক্ষেত্রে যাতে লোন গ্রহণকারীদের কোনো সমস্যা না হয় সেটাও দেখতে বলেছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026