Today Trending News

গ্রাহকদের জন্য এক বিশেষ নির্দেশ দিলো SBI, জানুন এবং সতর্ক থাকুন

প্রতিদিনই দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণের হার। দেশ জুড়ে চলছে ২১ দিনের লকডাউন, আর এর মধ্যেই আজ থেকে সমস্ত ব্যাংকের সব শাখা, এটিএম গুলো খোলা থাকবে বলে জানানো হয়েছে। এই অবস্থায় এটিএম থেকে টাকা তুলতে গিয়ে যাতে কেউ সংক্রামিত না হয় তার জন্যে এসবিআই সকল গ্রাহককে কিছু নির্দেশ মেনে চলার অনুরোধ জানিয়েছে। প্রসঙ্গত এসবিআই সহ সমস্ত সরকারি এবং বেসরকারি ব্যাংক গুলোর এটিএম থেকে আগামী তিনমাস বিনামূল্যে লেনদেন করা যাবে। এসবিআই তাদের টুইটার হ্যান্ডেলে সকল গ্রাহকদের জন্য এই নির্দেশ গুলো দিয়েছে।

এসবিআই এর তরফে টুইটে গ্রাহকদের কোনো এটিএম থেকে টাকা তুলতে যাওয়ার সময় সতর্ক থাকতে বলা হয়েছে। এসবিআই জানিয়েছে, এটিএম রুমে আগে থেকে কেউ থাকলে সেখানে ঢুকবেন না। বাইরে অপেক্ষা করুন যতক্ষণ না আপনার নম্বর আসে। এর ফলে যিনি এটিএম ব্যবহার করছেন তিনিও সুরক্ষিত থাকবেন। এসবিআই গ্রাহকদের আরও নির্দেশ দিয়েছে যে, টাকা তুলতে যাওয়ার আগে ভালো করে হাত ধুয়ে যান, সাথে করে স্যানিটাইজার নিয়ে যান।

সুরক্ষিত থাকতে এটিএমের ভিতরে মেশিন ছাড়া অন্য কোনো জিনিসে হাত দেওয়া এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে ব্যাংকের তরফে। এমনকি দরজা খোলার সময় হাতে রুমাল দিয়ে দরজা খুলতে নির্দেশ দেওয়া হয়েছে। এসবিআই এর তরফে গ্রাহকদের কাছে অনুরোধ করা হয়েছে যদি জ্বর, সর্দি বা কাশি থাকে তাহলে কেউ যেন এখন এটিএমে না যান। হাঁচি, কাশির সময় মুখ রুমাল দিয়ে ঢেকে রাখতে বলা হয়েছে। ব্যবহার করা রুমাল বা টিস্যু এটিএমের মধ্যে ফেলবেন না।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026