কলকাতা: এই মুহূর্তে রাজ্য তথা গোটা দেশ জুড়ে উৎসবের মরশুম চলছে। তাই করোনা পরিস্থিতিতে দীর্ঘ লকডাউন কেটে গেলেও উৎসব শেষের আগেই শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয়নি রাজ্য শিক্ষা দফতর। কিন্তু এবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিলেন, ডিসেম্বর থেকে রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে যাবে। তবে স্কুল কবে খুলবে, এখনও আলোচনার প্রয়োজন আছে বলে তিনি জানিয়েছেন।
স্কুল খোলা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেছেন, ‘স্কুল খুললেই হবে না। স্কুলের পঠন-পাঠন যাতে নিয়মিত হয়, সে দিকটাও দেখতে হবে। ভাগ করে পড়ুয়াদের ক্লাস নিতে হবে। শিক্ষক-শিক্ষিকাদের এক্ষেত্রে সমস্তরকম করোনাবিধি প্রয়োজন। তাই স্কুল খোলার আগেই চূড়ান্ত আলোচনার প্রয়োজন আছে এবং তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী।’
তবে ডিসেম্বরে শুরুতেই সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে বলে জানা গিয়েছে। যদিও সেক্ষেত্রেও করোনাবিধি মেনেই সমস্ত করা হবে বলে শিক্ষামন্ত্রী উল্লেখ করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…