করোনা পরিস্থিতিতে কি করে লোকাল ট্রেন চালানো যাবে সেই নিয়ে আজকে রেল রাজ্য বৈঠক ছিল। কিন্তু বৈঠকের পরেও ট্রেন কি করে চালানো যাবে সেই নিয়ে ধোঁয়াশা কাটেনি। আগামী ৫ ই নভেম্বর বা বৃহস্পতিবার ফের বৈঠকে বসবে রাজ্য সরকার ও রেল আধিকারিকরা। এরমধ্যে কি করে সোশ্যাল ডিসটেন্স বজায় রেখে করোনাকে এড়িয়ে রেল চালানো যাবে তার প্ল্যান রাজ্যকে জানাবে রেল।
তবে আজকের বৈঠকে লোকাল ট্রেন চালানোর নিয়ম কিছু প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কালী পূজার পর থেকেই ২৫ শতাংশ রেল ৫০ শতাংশ যাত্রী নিয়ে রেল চলবে। এরপরে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী ৫ ই নভেম্বর বৈঠকের স্থির করা হবে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি রেলের স্টাফ স্পেশাল ট্রেন নিয়ে বিভিন্ন স্টেশনে অশান্তির খবর শোনা যাচ্ছিল। হাওড়া, শেওড়াফুলি, বৈদ্যবাটি ইত্যাদি স্টেশনে সাধারণ যাত্রী স্পেশাল ট্রেনে ওঠা নিয়ে আরপিএফদের সাথে হাতাহাতিও হয়েছে। এমনকি অনেক মহিলা যাত্রীর গায়ে হাত দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। এই ঘটনার তীব্র নিন্দা করে রাজ্য এবং তড়িঘড়ি বৈঠক ডাকার সিদ্ধান্ত নেয়। আজকের বৈঠকের পর বৃহস্পতিবারের বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হবে, সেটাই দেখার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…