জীবনযাপন

ব্রণ প্রতিরোধ করে, ত্ত্বককে পরিস্কার রাখে যে সকল খাবার!

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : বর্তমানে ত্বক কিভাবে ভালো থাকব এই নিয়ে কমবেশি সকলেই প্রায় চিন্তিত। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই চিন্তা বেশি দেখা যায়। সে ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের কসমেটিক্স ব্যবহার করে থাকে। কিন্তু কোনো কসমেটিক্স একা ত্বক ভালো রাখতে পারেনা। ত্বকে অ্যালার্জি, ব্রণ, ব্ল্যাকহেডস, হোয়াইট হেডস ইত্যাদির মতন সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে ত্বক ভালো রাখার জন্য নিয়মিত ত্বক পরিচর্চার পাশাপাশি প্রয়োজন স্বাস্থ্যকর কিছু খাবার। আসুন জেনে নেই কি কি খাবার ত্বককে এইসব সমস্যা থেকে সুরক্ষা প্রদান করবে।

প্রথমতঃ ওমেগা তিন ফ্যাটি অ্যাসিডে ভরপুর কাঠবাদাম ও ওয়ালনাট ত্বকের জন্য খুবই উপকারী। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকে হওয়া ব্রণ, অ্যলার্জি ইত্যাদি কমাতে সাহায্য করে।

দ্বিতীয়তঃ দইয়ে রয়েছে উপকারী ব্যাকটেরিয়া যা ত্বককে পরিষ্কার রাখতে ও ত্বক থেকে বাজে ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে।

তৃতীয়তঃ তৈলাক্ত মাছে থাকা ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড ব্রণ প্রতিরোধ করতে এবং ব্রণের দাগ কমাতে ভীষণ উপকারী।

চতুর্থতঃ বিভিন্ন ধরনের সবুজ শাক-সবজি যেগুলোতে রয়েছে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আঁশ ও ভিটামিন সেগুলি শরীর স্বাস্থ্য ও ত্বক উভয়ের জন্যই খুব উপকারী। সবুজ শাকসবজি ত্বককে ক্ষতির হাত থেকে রক্ষা করে ও পাশাপাশি শারীরিক সুস্থতাও বজায় রাখে।

পঞ্চমতঃ ত্বকের জন্য সবথেকে উপকারী যেটি তা হলো ভিটামিন-সি’ এ ভরপুর কমলালেবু। এটি ব্রণ প্রতিরোধ করার পাশাপাশি ত্বকের প্রদাহজনিত ক্ষতি দূর করতে এছাড়া ত্বকের ফোলা ও লাল ভাব কমাতে কার্যকরী ভূমিকা পালন করে থাকে।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026