শুভব্রত সরকার: পুরো সেশন থেকে সাসপেন্ড হলেন বিজেপি বিধায়ক দুলাল বর। দুলাল বরের দাবি হল ‘বনগাঁর বিধায়ক বিশ্বজিৎ দাসের উপরে হামলার জন্য আমি পয়েন্ট অফ অর্ডার তুলতে চেয়েছিলাম। আমাকে সেই সুযোগ দেওয়া হয়নি। বিধায়কের উপরে এই হামলার ঘটনায় আমি পুলিশমন্ত্রীর পদত্যাগ দাবি করছি।’সোমবারই বিধানসভায় বিশৃংখলা জন্য তাকে একদিনের জন্য সাসপেন্ড করা হয় এবং পরে মঙ্গলবার তিনি বিধানসভার অধিবেশন শুরু হওয়ার আগেই বিধানসভার অধ্যক্ষের চেয়ারের সামনে চলে যান এবং বিশৃঙ্খলা সৃষ্টি করা চেষ্টা করেন। তখন বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আপনি এই ভাবে সভায় ডিজঅর্ডার তৈরি করতে পারেন না।
সভায় ডিজঅর্ডার তৈরি করার জন্য আমি আপনাকে আজকের মতো সাসপেন্ড করছি।’ এরপর বিধানসভা অন্যান্য সদস্যদের ভোটাভুটির মাধ্যমে তাকে গোটা সেশন থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এরপরেও দুলাল বিধানসভা থেকে না বের হলে বিধানসভার অন্যান্য সদস্যরা তাকে জাপটে ধরে জনসভা থেকে বের করে দেয়। তারপর তিনি বিধানসভার দরজার কাছে এসে জোরে জোরে চিৎকার করতে থাকেন এবং স্লোগান দিতে থাকেন। দুলাল বলেন তার দাবি না মানায় তাকে বিক্ষোভের পথ বেছে নিতে হয়েছে। দুলাল আরো বলেন ‘কাল থেকে আমি আমার কর্মসূচি করব। প্রয়োজনে বিধানসভার গেটে বসবো।’বিজেপি বিধায়কের এহেন আচরনের তীব্র সমালোচনা করেছে বিরোধী পক্ষ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…