নিউজ

এনকাউন্টারে মৃত চারজনই তরুণী চিকিৎসকের ধর্ষণকারী, ডিএনএ পরীক্ষায় মিলল প্রমাণ

তেলেঙ্গানার পশু চিকিৎসককে ধর্ষণ ও খুন করার অপরাধে অভিযুক্ত চার জনের বিরুদ্ধেই মিলল প্ৰমাণ। তারাই যে ওই তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করেছে তার প্ৰমাণ মিলল ফরেন্সিক পরীক্ষায়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ফরেন্সিক পরীক্ষার স্যাম্পেলে পাওয়া গেছে এনকাউন্টারে যে চারজন মারা গেছিলো তারাই ধর্ষক। পুলিশ জানিয়েছে ওই তরুণীর দগ্ধ দেহ থেকে যে স্যাম্পেল পাওয়া গেছে তার সাথে ওই চার অভিযুক্তের ডিএনএ স্যাম্পেল মিলে গেছে।

গত ২৭ নভেম্বর হায়দ্রাবাদের অদূরে সামশাবাদে এক তরুণী পশু চিকিৎসককে চার লরি কর্মী ধর্ষণ করে এবং পেট্রোল ঢেলে তাকে পুড়িয়ে দেয়। পরদিন সকালে জাতীয় সড়কের ধরে একটি কালভার্টের নীচ ট্যেকে অর্ধপোড়া ওই চিকিৎসকের দেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনা সামনে আসতেই দেশ জুড়ে অভিযুক্তদের চরমতম শাস্তি দেওয়ার দাবি ওঠে। ঘটনার তদন্তে নেমে পুলিশ চার লরি কর্মী মহম্মদ আরিফ (২৬), জল্লু শিবা (২০), জল্লু নবীন (২০) এবং চিন্তকুন্ত চেন্নাকেশভুলু (২০) কে গ্রেপ্তার করে।

এরপর গত ৬ই ডিসেম্বর, ওই চার অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনঃনির্মাণ করতে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে পুলিশের হাতে থেকে পালানোর চেষ্টা করে এই চার অভিযুক্ত। তখনই পুলিশের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026