গঙ্গা ঘাটে আচমকাই পড়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে এমনটাই দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রী এদিন নমামী গঙ্গা প্রকল্পের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানেই ঘটেছে ঘটনাটি।
জানা যাচ্ছে, কানপুরে এদিন জাতীয় গঙ্গা কাউন্সিলের বৈঠক ছিল। সেখানেই প্রধানমন্ত্রী সভাপতিত্ব করেন। তারপরই তিনি গঙ্গা ঘটে যান প্রকল্পের কাজ দেখতে। সেখানেই এই বিপত্তি ঘটে।
জানা যাচ্ছে এক ব্যক্তি টুইটারে একটি ভিডিও পোস্ট করেন, সেখানে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গঙ্গার ঘাট থেকে ওঠার সময় হোঁচট খেয়ে পড়ে যাচ্ছেন।
ভিডিওটি পোস্ট করার সাথে সাথেই তা ভাইরাল হয়ে যায় এবং নানা অমানবিক মন্তব্যে ভিড়ে যেতে থাকে কমেন্ট বক্স। এই অবস্থায় ওই ব্যক্তি ভিডিওটি টুইটার থেকে ডিলিট করে দেন। পরে ‘ন্যাশনাল হেরাল্ড’এ খবরটি প্রকাশিত হয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…