নিউজ

কোনা এক্সপ্রেসওয়ে জ্বলছে সারি সারি বাস লরি, রইলো ভাইরাল ভিডিও

প্রীতম দাস : সিটিজেনশিপ আমেন্ডমেন্ট বিল নিয়ে বর্তমানে পশ্চিমবঙ্গে এক উতপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গতকাল থেকেই দফায় দফায় বিভিন্ন জায়গায় সংখ্যালঘু সম্প্রদায় এর দ্বারা বিক্ষোভ প্রদর্শন করা হয়। কোথাও ট্রেন অবরোধ, কোথাও রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে আন্দোলন করতে দেখা যায় সংখ্যালঘুদের।

তাদের এই মারমুখী প্রতিবাদের ফলে নিত্যযাত্রীদের প্রচুর ভোগান্তি ও সমস্যার সম্মুখীন হতে হয়। আজ শনিবার সকাল থেকেই আবার দফায় দফায় বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভ আন্দোলনের খবর আসতে থাকে। ক্যাব ও এনআরসি এর প্রতিবাদে হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ে এর উপর একাধিক বাস লরিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। দাউ দাউ করে জ্বলতে থাকে বাসগুলি।

পরিস্থিতি সামাল দিতে পুলিশ এলে বিক্ষোভকারী দের ছোড়া ইটের আঘাতে এক পুলিশকর্মীর মাথা ফেটে যায় বলে জানা গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছেন ও গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করার ডাক দিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026