আগামীকাল ছন্দে ফিরছে পাহাড়, দীর্ঘ অবসরের পর পুনরায় খুলছে হোটেল থেকে বাজার
টানা দুই মাসেরও বেশি সময় ধরে দীর্ঘ লক ডাউনের পর আগামীকাল থেকে ছন্দে ফিরছে পাহাড়। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে পাহাড়ের সমস্ত হোটেল খুলে যাচ্ছে। এরফলে প্রায় ১০ হাজার হোটেল কর্মী উপকৃত হবেন বলে জানা গিয়েছে। এছাড়া খুলছে অধিকাংশ দোকান, বাজার, মল। জিটিএ’র চেয়ারম্যান অনীত থাপার জানিয়েছেন, “দীর্ঘ লক ডাউনের পর আর হোটেল বন্ধ রাখা যাবে না। করোনা ভাইরাসের জেরে দীর্ঘদিন ধরে বন্ধ হোটেল। আর তার ফলে হোটেলের কর্মীরা বকেয়া বেতন পাচ্ছেন না। সেদিকেও নজর দিতে হবে”।
লক ডাউনের ফলে পাহাড়ে পর্যটকের মেলা বন্ধ। থমকে গিয়েছে পাহাড়ি এলাকার মানুষের জীবিকার উৎস। আর এরই মধ্যে দার্জিলিং হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন নির্দেশ দেয়, আগামী ১লা জুলাই থেকে পাহাড়ের সমস্ত হোটেল বন্ধ থাকবে। এমন নির্দেশের পর বিপক্ষ হিসেবে এগিয়ে আসে কর্মী সংগঠন। জেলা শাসকের দারস্থ হয়ে অভিযোগ জানান তাঁরা। জিটিএ-এর চেয়ারম্যান অনীত থাপার সঙ্গে বৈঠক হয় হোটেল কর্মীদের। এই বৈঠক অনুষ্ঠিত হয় সোমবার দার্জিলিংয়ের লালকুঠিতে।
আর এই বৈঠকের পরেই চাপে পড়ে মত বদলেছেন হোটেল মালিকেরা। আর এরপরই জানান হয়, আগামীকাল মঙ্গলবার থেকে পুনরায় স্বাভাবিক হবে পাহাড়ে হোটেল পরিষেবা। দার্জিলিং হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাঙ্গে শিরিং ভুটিয়া এ বিষয়ে জানিয়েছেন, প্রতিটি হোটেল স্যানিটাইজ করা হবে। করোনার সমস্ত প্রোটোকল মেনেই চালু হবে হোটেল। এছাড়া হোটেল কর্মীদের বকেয়া টাকাও মেটানো হবে শীঘ্রই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…