লাদাখ নিয়ে এবার সুর নরম করলো চীন, স্পষ্ট করে জানালো সীমান্ত নিয়ে মতভেদ থাকলেও ভারতের সঙ্গে কোনোরকম যুদ্ধ তারা চায় না। লাদাখ এবং সিকিম সীমান্তে প্রায় মাসখানেক ধরেই যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল। মোতায়েন রাখা হয়েছিল হাজার হাজার সেনা, সাথে আধুনিক অস্ত্রসমূহ।
তবে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্দেশ্যে গত শনিবার চীনের মালডো এলাকায় লালফৌজের সেনাঘাঁটিতে ভারত ও চীন সেনার লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ের বৈঠক হয়। এরপর যদিও দুই দেশের পক্ষ থেকে কোনো সমাধানসুত্র বের করা হয়নি কিন্তু দুই পক্ষই বেশ কয়েকটি বিকল্পের প্রস্তাব দিয়েছে।
এই প্রস্তাব গুলিকে বৈঠকের ইতিবাচক দিক হিসেবে ধরা হচ্ছে। অন্যদিকে শনিবারের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রেসিডেন্ট শি জিনপিং দুই দেশের মধ্যে যে ‘বন্ধুত্বপূর্ণ’ সম্পর্ক বজায় রাখতে চেয়েছেন সেই বিষয়েও দুই দেশই একমত হয়েছে। তাই যে কোনো পরিস্থিতিতেই যুদ্ধ করবে না চীন। এছাড়াও সমস্যা মেটাতে আরও বেশি করে আলোচনা করতে রাজি তারা।
এই বিষয়ে সোমবার চীনের বিদেশমন্ত্রকের তরফে সরকারিভাবে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “গত ৬ই জুন ভারত ও চীনের সেনাবাহিনীর বৈঠকে দু’পক্ষের মধ্যে সন্তোষজনক আলোচনা হয়েছে। দুই দেশই সামরিক এবং কূটনৈতিকভাবে একে অপরের সঙ্গে যোগাযোগ রাখছে। দুই দেশের রাষ্ট্রনেতারা একসঙ্গে যে সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্ত আমাদের মেনে চলতে হবে। মতবিরোধকে বিবাদে পরিণত হতে দেওয়া যাবে না।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…