নিয়মিত মাস্ক ব্যবহার করতে পারলে ৪০% করোনা সংক্রমণ কমতে পারে, দাবি বিজ্ঞানীদের
বিশ্বজুড়ে ক্রমাগত বাড়ছে করোনা সংক্রমণের হার। এর সাথে সাথে কোন মাস্ক ব্যবহার করলে বেশি সুরক্ষা পাওয়া সেই নিয়েও মানুষের মনে কৌতূহল বৃদ্ধি পাচ্ছে। তবে এই বিষয়ে স্পষ্ট করলেন WHO-এর মহামারী বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কেরখোভ। সম্প্রতি একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, যেক্ষেত্রে নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রাখা যাবে না সেক্ষেত্রে সাধারণ কাপড়ের মাস্কে করোনার আটকানো সম্ভব নয়। তবে তিনটি স্তর যুক্ত মাস্ক ব্যবহার করা যেতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে আরও জানা গেছে মাস্কের উপাদান কি কি হবে। একেবারে বাইরের স্তরটি পলিয়েস্টার জাতীয় যা জল-রোধী উপাদানে, মাঝের স্তর বুননহীন পলিপ্রোপিলিন জাতীয় উপাদানে এবং একেবারে ভিতরের স্তরটি সুতির কাপড় দিয়ে তৈরি হতে হবে। তিনটি স্তর বিশিষ্ট মাস্ক হাঁচি-কাশির সময় নির্গত অসংখ্য ড্রপলেটকে আটকানোর সাথে সাথে বাতাসে ভেসে থাকা ধূলিকণা, জীবানুকেও প্রতিরোধ করে। এমনই একটি মাস্ক হল N95। এটি ৯৫ শতাংশ ধূলিকণা ও জীবানুকে নাকে-মুখে ঢোকার হাত থেকে রক্ষা করে।
তবে শুধু N95 নয়, এর থেকে N99 বা FFP3 মাস্ক আরও বেশি প্রায় ৯৯ শতাংশ ধূলিকণা ও জীবানু রোধে সক্ষম। এছাড়া P-3 বা N100 মাস্কটি প্রায় ৯৯.৯৭ শতাংশ ধূলিকণা ও জীবানু রোধ করে। অন্যদিকে সাধারণ মাস্ক হাঁচি-কাশির সময় নির্গত অসংখ্য ড্রপলেটকে বাতাসে মেশা থেকে রোধ করে। তবে বিজ্ঞানসম্মত দিক দিয়ে দেখতে গেলে সাধারণ মাস্ক শুধুমাত্র একতরফা সুরক্ষা দেয়। যদিও সার্জিক্যাল মাস্ককে কম নিরাপদ বলে মনে করা হতো তবে পরীক্ষায় জানা গিয়েছে, তিন স্তর বিশিষ্ট সার্জিক্যাল মাস্ক প্রায় ৮০ শতাংশ পর্যন্ত ধূলিকণা ও জীবানু রোধ করতে সক্ষম।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…