নিউজ

১ লা জুলাই থেকে দার্জিলিংয়ের সমস্ত হোটেল বন্ধ থাকবে, কর্মহীন কয়েক হাজার কর্মী

করোনার জেরে জোর ধাক্কা খেয়েছে পর্যটন ব্যবসা। গত দুমাসের বেশি সময় ধরে বন্ধ দার্জিলিংয়ের হোটেল গুলি। লকডাউনের জন্য কোনো পর্যটক যেতে পারেনি পাহাড়ে। এই পরিস্থিতিতে ১লা জুলাই থেকে দার্জিলিংয়ে বন্ধ হচ্ছে সমস্ত হোটেল। এই সিদ্ধান্তের কথা আজ জানিয়েছেন দার্জিলিং হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন। দার্জিলিংয়ে সব মিলিয়ে ৩৫০-৪০০ এর কাছে হোটেল আছে। এই মুহূর্তে হোটেল বন্ধ হওয়ার জন্য বিপুল পরিমাণে হোটেল কর্মী কাজ হারাবেন আশঙ্কা এমনই।

দার্জিলিংয়ের পর্যটন মরসুম মার্চ, এপ্রিল এবং মে মাস। কিন্তু করোনায় লকডাউনের জন্য এই ভরা পর্যটনের মরসুমেও দার্জিলিং ছিল পর্যটক শুন্য। এরপর বর্ষায় পর্যটকের সংখ্যা এমনিতেই কমে যাবে পাহাড়ে। আর এই জন্যই ১লা জুলাই থেকে দার্জিলিয়ের সমস্ত হোটেল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হোটেল মালিক সংগঠন গুলি। বর্তমান পরিস্থিতিতে হোটেল বন্ধ হলে বিভিন্ন হোটেলের ৮,০০০-১০,০০০ কর্মী কর্মহীন হয়ে পড়বে। হোটেল কর্মীদের অভিযোগ, লকডাউনের সময় কর্মীরা কেমন আছে সেবিষয়ে কোনো খোঁজই নেয়নি মালিকপক্ষ। হোটেল কর্মীদের মার্চে শেষ বেতন দেওয়া হয়েছিল, তারপর আর বেতনও মেলেনি ঠিকভাবে।

দার্জিলিংয়ের বিভিন্ন হোটেল কর্মীরা জানাচ্ছেন, এপ্রিল থেকে জুন পর্যন্ত তাদের ৩৫% বেতন দেওয়া হবে বলে জানিয়েছিল মালিকরা। জুলাই থেকে ‘নো ওয়ার্ক, নো পে’ এর নির্দেশিকা দেওয়া হয়েছে। এসবের মাঝেই হঠাৎ সমস্ত হোটেল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করেছে তারা। জেলাশাসকের কাছে কর্মী সংগঠনের তরফে অভিযোগ করা হয়। জিটিএ চেয়ারম্যান অনিত থাপা বৃহস্পতিবার কালিম্পঙে হোটেল মালিকদের সাথে আলোচনা করেন। তিনি জানিয়েছেন, “মালিকরা সমস্যায় আছে ঠিকই, কিন্তু হোটেল বন্ধ করে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবেনা।” আলোচনার মাধ্যমে সমাধানসূত্র বের করতে হবে বলে মন্তব্য করেন তিনি। আগামী সোমবার মালিকপক্ষের সঙ্গে আরও একটি বৈঠক আছে, সেদিকেই তাকিয়ে এখন সবাই।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026