জ্যৈষ্ঠের গরমে নাজেহাল বঙ্গবাসী। মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে, তবুও গরমের দাপট কমছে না। বরং বাড়ছে। আজ সকাল থেকেই রোদের তীব্রতা বেড়েছে। তাপমাত্রা বাড়ার সাথে সাথে বাড়ছে গরমের দাপট।এই গরমে মানুষ একেবারে নাজেহাল। বৃষ্টি হলে সামান্য স্বস্তি মিলতে পারে। তবে এবার ফের আবহাওয়া দফতর বৃষ্টির পূর্বাভাস দিল। ৬ ও ৭ জুনের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির আগমন ঘটতে পারে। কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে।
আজ সকাল থেকেই কলকাতা শহরের আকাশ রোদ ঝলমলে। আজ কলকাতার সর্বোচ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ সকালে আকাশের রোদের তেজ বজায় থাকলেও বেলা যত বাড়বে ততই কিছু এলাকাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
আবহবিদদের অনুমান অনুযায়ী ,ইতিমধ্যেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে কেরলে। এদিকে রাজ্যেও জলীয় বাষ্প প্রবেশ করছে। যার জেরেই বর্ষার আগমনী সংকেত পাচ্ছে আবহাওয়াবিদরা। এদিকে তামিলনাড়ু, পন্ডিচেরির বেশ কিছু এলাকায় শুরু হয়ে গেছে বৃষ্টি। এবার ধীরে ধীরে তা বাংলার দিকে আসার পালা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…