বিনোদন

সুশান্তের মৃত্যুর পর সব তথ্য ফাঁস! পুলিশের নজরে আর এক অভিনেত্রী

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য যতদিন যাচ্ছে ততদিন আরও বেশি জটিল হচ্ছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসছে। এবার প্রয়াত অভিনেতার মৃত্যু তদন্তে আরেক অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করতে পারে মুম্বই পুলিশ। নিজেকে সুশান্তের বন্ধু পরিচয় দিয়ে সে শেষকৃত্যের অনুষ্ঠানে ও হাজির হয়েছিলেন। সূত্রের খবর অনুযায়ী, ওই অভিনেত্রীর তথ্যের ভিত্তিতে বেশ কয়েকজন সাংবাদিক খবর প্রকাশ করেন বলেও জানা গেছে।

সাংবাদিকরা পুলিশের প্রশ্নের মুখে পরে সেই অভিনেত্রীর নাম বলে দেয় খবর পাওয়া গেছে। খুব শীঘ্রই এই অভিনেত্রীকে পুলিশ জেরা করতে পারে বলে জানা গেছে। অভিনেতার মৃত্যুর পর তাঁর সমস্ত তথ্য মিডিয়াতে তুলে দেবার পিছনে কি কারণ থাকতে পারে তাই খতিয়ে দেখবে পুলিশ।

প্রসঙ্গত, গতকাল সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা ‘ট্রেলর মুক্তি পেয়েছে। ২৪ ঘণ্টারও কম সময়ে ভিডিওটিতে লাইক পড়েছে প্রায় সাড়ে চার মিলিয়নেরও বেশি যা এককালীন রেকর্ড। সর্বোপরি ভারতীয় সিনেমার ইতিহাসে এই স্বল্প দৈর্ঘ্যের ট্রেলারটি হয়ে উঠলো ইউটিউবের সবচেয়ে লাইক পাওয়া ট্রেলার, যা ছাপিয়ে গেছে শাহরুখ খানের ‘জিরো’কে। আগেই ডিজনি প্লাস হটস্টার ওটিটি প্লাটফর্ম থেকে ২৪ শে জুলাই এই ছবিটির মুক্তির দিন হিসেবে ঘোষণা করা হয়। গতকাল‌ কাঁটায় কাঁটায় বিকেল চারটেয় সিনেমার ট্রেলার রিলিজ করা হয়। প্রথম অ্যাপিয়ারেন্সই মন জয় করে নেয় সুশান্ত-সঞ্জনার ফ্রেশ জুটি। দুজনের অনবদ্য মিষ্টি কেমিস্ট্রি ট্রেলারটি বারবার দর্শকদের আকর্ষিত করে।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026