নিউজ

শহরে শান্তি ফেরাতে সবরকম ব্যবস্থা নেওয়া হবে, বৈঠকের পর জানালেন কেজরিওয়াল

দিল্লির উত্তপ্ত পরিবেশকে শান্ত করতে বৈঠকে বসেছিলেন অমিত শাহ, কেজরিওয়াল। বৈঠকের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সমস্ত শহরে শান্তি ফেরানোর জন্য সবরকম চেষ্টা করবে রাজনৈতিক দলগুলি।  পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেনা নামানো হবে কি না সাংবাদিকদের সেই প্রশ্নের উত্তরে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, দরকার পরলে সেনার সাহায্য নেওয়া হবে। কিন্তু, এখন পুলিশই যা ব্যবস্থা নেওয়ার নেবে। পর্যাপ্ত পরিমাণ পুলিশকর্মী উত্তেজনাপ্রবণ এলাকাগুলিতে মোতায়েন করা হবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

শনিবার রাত থেকে উত্তর-পূর্ব দিল্লির জাফরাবাদের পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। আর সোমবার ব্রহ্মপুরী, গোকুলপুরী এলাকায় দফায় দফায় হওয়া সংঘর্ষের জেরে এখনও পর্যন্ত মোট সাতজনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন প্রায় ১৬০ জন। মঙ্গলবার সকাল নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে কর্দমপুরী ও ভজনচক পুরা এলাকা। সেখানে গুলি চালানোর ঘটনাও ঘটে বলে অভিযোগ। গোকুলপুর টায়ার মার্কেট জ্বালিয়ে দিয়েছে হামলাকারীরা। মঙ্গলবার সকালেরও সেই মার্কেট থেকে ধোঁয়া উঠতে দেখা গিয়েছে। মার্কেটের সামনে একাধিক যানবাহন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে গাড়ির কাচ। বাবরপুর ও মৌজপুরে নতুন করে সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন : দফয় দফায় সংঘর্ষে চলেছে দিল্লির বিভিন্ন এলাকায়, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭

দিল্লির বিজেপি সাংসদ গৌতম গম্ভীর এই প্রসঙ্গে বলেন, যে বা যারা এই ঘটনার মূলে তারা যে রাজনৈতিক দলেরই হোক না কেন তারা ছাড়া পাবেনা। কেউ যদি উসকানিমূলক বক্তব্য রাখে তাহলে পুলিশ তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। সে কপিল মিশ্র হোক আর অন্য কেউ হোক। বিজেপি সাংসদের এবং মুখ্যমন্ত্রীর মন্তব্য শুনে হিংসা ছড়ানোর জন্য সোজাসুজি কেন্দ্রকে দায়ী করেছেন হায়দারবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি। মঙ্গলবার এপ্রসঙ্গে তিনি বলেন হিংসার এই ঘটনা রাষ্ট্রের মদতেই হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026