বিহার ও ঝাড়খণ্ডের উপর একটি ঘূর্ণাবর্ত ও উড়িশ্যা উপকূল সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত, এই দুয়ে মিলে পশ্চিমবঙ্গের বসন্তের রেষে যেনো কাটা পড়ার মতো অবস্থা। উত্তরের ঘূর্ণাবর্তের জেরে উওরের জলপাইগুড়ি সমস্তটাই কালো মেঘে ঢাকা। নিম্নচাপের জেরে লাগাতার হয়ে চলেছে বৃষ্টি, কখনো ঝিরিঝিরি কখনো ছিটেফোঁটা। বৃষ্টির ফলে কমেছে তাপমাত্রা, সারা জলপাইগুড়ি জুড়ে বেড়েছে ঠান্ডার দাপট।
রাস্তাঘাটে মানুষের পরনে দেখা যাচ্ছে গরম পোশাক। নতুন করে আবার পারদ নামল বঙ্গে। আবহাওয়া দফতর সূত্রের খবর, এই বৃষ্টি আজ চলবে দিনভর। একদিকে বৃষ্টি ও অপর দিকে ঠান্ডা যেনো শীতের আমেজকে ফিরিয়ে দেওয়ার মতো। উত্তরবঙ্গে এদিন লাগাতার বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন : দিল্লির পরিস্থিতি ভয়াবহ, জরুরি বৈঠকে কেজরিওয়াল ও অমিত শাহ
উত্তর বঙ্গের মতো দক্ষিণবঙ্গেও এদিন দিনভর চলেছে বৃষ্টি। বেলা যত বেড়েছে বৃষ্টি তত বাড়তে শুরু করেছে। গাঙ্গেয় উপকূলবর্তী জেলা অর্থাৎ কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় দিনভর বৃষ্টি হয়েছে। বিহার ও ওড়িশায় ৩০-৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে সতর্ক করা হয়েছে। তবে আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপকূলবর্তী জেলা গুলিতে ভোররাত থেকে চলেছে বৃষ্টি, যা এদিন চলবে দিনভর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…