খেলা

এশিয়া একাদশে ১৫ জনের দল ঘোষণা, দলে আছে এই তারকা ক্রিকেটার

বাংলাদেশের জাতির জনক ও দেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে দুটি প্রদর্শনীমূলক টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সর্বোচ্চ ক্রিকেট সংস্থা আইসিসি এই ম্যাচ দুটিকে অফিসিয়াল স্ট্যাটাস দিয়েছে অর্থাৎ ম্যাচ দুটি আন্তর্জাতিক ম্যাচ হিসেবে গণ্য হবে। ১৮ ই মার্চ ও ২১ শে মার্চ ম্যাচ দুটি হবে এশীয় একাদশ এবং বিশ্ব একাদশের মধ্যে।

ঢাকার বঙ্গবন্ধু ক্রিকেট স্টেডিয়াম(পূর্বতন নাম শের-ই-বাংলা স্টেডিয়াম) এ ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। এই দুটি ম্যাচের জন্য এশীয় একাদশের খেলোয়াড় তালিকা আজ প্রকাশ্যে চলে এল। ভারত থেকে বিরাট কোহলি, শিখর ধাওয়ান, ঋষভ পন্ত, মহম্মদ শামি ও কুলদীপ যাদব এই পাঁচ জনের নাম এশীয় একাদশের হয়ে খেলার জন্য পাঠানো হয়েছে। তবে এশীয় একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে প্রথম ম্যাচে বিরাট কোহলিকে পাওয়া যাবে না।

আরও পড়ুন : প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ হারল ভারত, দেখুন ভারতের র‍্যাঙ্কিং কত নম্বরে

১৮ ই মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইডেন গার্ডেনে তৃতীয় ও সিরিজের অন্তিম একদিনের ম্যাচ খেলবে ভারত। সেই জন্য ঢাকায় প্রথম ম্যাচে বিরাটের পরিবর্তে খেলবেন কে এল রাহুল। এর পাশাপাশি বিশ্ব একাদশ দলে খেলতে দেখা যাবে ক্রিস গেইল, রস টেলর, কায়রন পোলার্ড, ফাফ দু প্লেসির মতো তারকাদের। বিশ্ব একাদশ দলকে নেতৃত্ব দেবেন দু প্লেসি এবং কোচের ভূমিকায় থাকবেন টম মুডি।

এশীয় একাদশ দল : কে এল রাহুল, শিখর ধাওয়ান, তামিম ইকবাল, বিরাট কোহলি, লিটন দাস, ঋষভ পন্ত, মুশফিকুর রহিম, থিসারা পেরেরা, রশিদ খান, মুস্তাফিজুর রহমান, সন্দীপ লামিছেনি, লাসিথ মালিঙ্গা, মহম্মদ শামি, কুলদীপ যাদব, মুজিবুর রহমান।

বিশ্ব একাদশ দল : ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, ফাফ দু প্লেসি, নিকোলাস পূরন, রস টেলর, জনি বেয়ারস্টো, কাইরন পোলার্ড, আদিল রশিদ, শেল্ডন কট্রেল, লুঙ্গি এনগিডি, অ্যান্ড্রু টাই, মিচেল ম্যাক্ল্যেনাঘন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026