নিউজ

দিল্লির সহিংসতা : দফয় দফায় সংঘর্ষে চলেছে দিল্লির বিভিন্ন এলাকায়, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭

সিএএ কে কেন্দ্র করে আবার মৃত্যু, উত্তপ্ত রাজধানী দিল্লি। সোমবার দিল্লির জাফরাবাদে সিএএ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে হিংসা ছড়িয়ে পড়ে জাফরাবাদ মেট্রো স্টেশন থেকে মৌজপুর পর্যন্ত। জাফরাবাদ, গোকুলপুরী, মৌজপুর, বাবরপুর, ভজনপুরা-সহ একাধিক এলাকায় সিএএ কে কেন্দ্র করে সংঘর্ষ হয়, আহত হয়েছেন বহু মানুষ। গতকাল একদিকে মার্কিন প্রেসিডেন্টের সফরকে কেন্দ্র করে উৎসাহ, তার স্বাগত জানাতে নানা আয়োজন, আনন্দের পরিবেশ, অপরদিকে জ্বলল রাজধানী দিল্লি। সোমবার প্রায় সারাদিনই উত্তরপূর্ব দিল্লির একাধিক জায়গায় একের পর এক সংঘর্ষে মৃত্যু র সংখ্যা ৭ জন, আহত হয়েছেন ১৬০ জন, যার মধ্যে অনেকেই পুলিশকর্মী। এর মধ্যে রতন লাল নামে এক পুলিস কনস্টেবলের মৃত্যুতে ছড়িয়েছে উত্তেজনা। সোমবার সারারাত দফয় দফায় সংঘর্ষে চলেছে বিভিন্ন এলাকায়।

সোমবার গোলামালের মধ্যে প্রকাশ্য রাস্তায় গুলি চালাতে দেখা গিয়েছেলাল টি-শার্ট পরা শাহরুখ নামে এক যুবককে, অনেকে বলছে তার গুলিতেই নিহত হয়েছেন দিল্লি পুলিসের কনস্টেবল রতনলাল। পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছে। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে ৩৫ কোম্পানি আধাসেনা।

আরও পড়ুন : ট্রাম্প-মোদী বৈঠক, স্বাক্ষরিত হল ৩০০ কোটির প্রতিরক্ষা চুুুক্তি

হামলাকারীরা গোকুলপুর টায়ার মার্কেট জ্বালিয়ে দিয়েছে।যার রেশ মঙ্গলবারও বর্তমান। মার্কেটের সামনে একাধিক যানবাহন ভাঙচুর করা হয়েছে, গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়েছে, সোমবার দিল্লিতে সংঘর্ষে এইরুপ চিত্র উঠে এসেছে। বাবরপুর ও মৌজপুরে সংঘর্ষের পরিবেশ বর্তমান। বিশেষ বৈঠকে বসেছেন অমিত শাহ, দিল্লির উপ-রাজ্যপাল, অরবিন্দ কেজরীবাল। সবাইকে শান্তি বজায় রাখতে বলেছেন কেজরীবাল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026