নিউজ

এগিয়ে আসছে আমফান, বন্ধ করে দেওয়া হল কলকাতা বিমানবন্দর

দিঘা থেকে আর মাত্র ১৭৭ কিলোমিটার দূরে অবস্থান করছে আমফান। কলকাতা থেকে ২৬০ কিলোমিটার দূরে আছে। ক্রমেই গতি বাড়িয়ে উত্তর ও উত্তর-পূর্ব অভিমুখে স্থলভাগের দিকে এগিয়ে আসছে সুপার সাইক্লোন। এই সাইক্লোনের থেকে রক্ষা পেতে বন্ধ করে দেওয়া হল কলকাতা বিমানবন্দর ও। বৃহস্পতিবার ভোর ৫ টা পর্যন্ত বন্ধ থাকবে বিমানবন্দরের সব কাজকর্ম।

বর্তমানে লকডাউনের জেরে দীর্ঘদিন বন্ধ রয়েছে যাত্রীবাহী বিমান পরিষেবা। কিন্তু কার্গো ও বন্দে ভারত মিশনের বিমানগুলি প্রতিনিয়ত ওঠানামা করছে। সেই কাজকর্ম গুলিই আগামীকাল ভোর ৫ টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। ছোট বিমানগুলিকেও সরিয়ে রাখা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় তৎপর প্রশাসন। সমস্ত ক্ষেত্রে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে প্রশাসন।

এই প্রবল থেকে অতি প্রবল আকার নিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ওড়িশাতে ইতিমধ্যেই প্রবল ঝড় শুরু হয়েছে। সমুদ্রে জলোচ্ছাস বেড়ে চলেছে। দিঘাও ফুঁসছে। ক্রমেই দিঘার সমুদ্রে উত্তাল হচ্ছে। জলোচ্ছাসের দাপট বাড়ছে। এই ঝড়ের তান্ডবে লন্ডভন্ড হয়ে যেতে পারে দিঘার সুন্দর সৈকত।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026