WHO-র বিশেষ পদে ভারত, এগজিকিউটিভ বোর্ড চেয়ারম্যান পদে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেশ বড়সড় পদে আসতে চলেছেন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। হু-এর এগজিকিউটিভ বোর্ড চেয়ারম্যান পদে শীঘ্রই বসতে চলেছেন তিনি। সূত্র থেকে জানা গিয়েছে আগামী ২২শে মে থেকে এই পদের দায়িত্ব নেবেন তিনি। বর্তমানে ৩৪ জন সদস্যের এই পদে রয়েছেন জাপানের ড. হিরোকি নাকাতানি।
তবে তাকে সরিয়ে ভারতের এই প্রতিনিধি পদে হর্ষ বর্ধনকে মনোনীত করে সই করেছেন ১৯৪টি সদস্য রাষ্ট্র। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়া বাকি রয়েছে শুধু। জানা গিয়েছে এই মে মাস থেকে আগামী তিন বছরের জন্য এই দায়িত্বে থাকবেন তিনি। তাকে অভিষিক্ত করার বিষয়ে গত বছরই স্থির করা হয়েছিল।
সাধারণত আঞ্চলিক দলগুলির মধ্যে রোটেশন পদ্ধতিতে এই পদের জন্য নির্বাচন করা হয়। প্রথম পর্যায়ের এই দায়িত্ব পেয়েছে ভারত। যদিও হর্ষ বর্ধনের দায়িত্ব সম্পূর্ণ সময়ের জন্য নয়। তাকে শুধুমাত্র কার্যনির্বাহী বোর্ডের সভায় সভাপতিত্ব করার জন্য উপস্থিত থাকতে হবে।
উল্লেখযোগ্য, কার্যনির্বাহী বোর্ডের সদস্য সংখ্যা ৩৪ জন। স্বাস্থ্য ক্ষেত্রে প্রযুক্তিগতভাবে যারা যোগ্য তাদের সদস্যপদে মনোনীত ও নির্বাচিত করে বিশ্ব স্বাস্থ্য পরিষদ। এই এক্সিকিউটিভ বোর্ডের প্রধান কাজ হল স্বাস্থ্য পরিষদের সিদ্ধান্ত ও নিয়মগুলিকে সঠিকভাবে কার্যকর করা। সাধারণত স্বাস্থ্য পরিষদের কাজকে আরও সহজ করে তোলাই এর মূল লক্ষ্য।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…