নয়া দিল্লি : করোনা ভাইরাসের সংক্রমণ বিষয়ে নিশ্চিত হতে রাজধানীর সমস্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। একটি সরকারী বিজ্ঞপ্তিতে দিল্লি সরকার ঘোষণা করেছে যে, দিল্লির সমস্ত প্রাথমিক বিদ্যালয় আগামী মার্চ ৩১ অবধি বন্ধ থাকবে। একইসঙ্গে স্থগিত থাকবে প্রাথমিকের সমস্ত পরীক্ষা। তবে এই নোটিশ শুধুমাত্র প্রাথমিক স্তরের জন্য, মাধ্যমিক বিদ্যালয়ের নয়।
এছাড়াও ২০২০ সালের সিবিএসই বোর্ডের পরীক্ষা নির্দিষ্ট সময়সূচী অনুসারে চলবে বলে জানিয়েছে দিল্লি সরকার। বিদ্যালয়ের ছুটির বিষয়ে এই ঘোষণাটি করেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে স্কুল বন্ধ রাখার এই নির্দেশ কেবলমাত্র প্রথম থেকে পঞ্চম শ্রেণীর জন্য প্রযোজ্য।
আরও পড়ুন : ধীরে ধীরে বাড়ছে করোনা ভাইরাসের প্রভাব, ভারতে আক্রান্তের সংখ্যা ২৯
সরকারী বিদ্যালয়, এমসিডি স্কুল, বেসরকারী বিদ্যালয় এবং সরকার পোষিত বিদ্যালয়গুলি এই নির্দেশ মেনে চলতে বাধ্য থাকবে বলে জানিয়েছে সরকার। এটি একটি বাধ্যতামূলক নির্দেশ এবং প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পঠনপাঠন হয় এমন সমস্ত বিদ্যালয়ের জন্য নির্দেশটি প্রযোজ্য। তবে বিদ্যালয়গুলি মাধ্যমিক স্তরের জন্য পঠনপাঠন চালিয়ে যাবে এবং নির্দিষ্ট সময়সূচী অনুসারে পরীক্ষাও নেওয়া হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…