আবারো লোকসভা উত্তাল। গত মঙ্গলবার লোকসভাতে উত্তালের জেরে স্পিকার অধিবেশন স্তগিত করতে বাধ্য হয়েছিলেন। বৃহস্পতিবার লোকসভার পরিস্থিতি আরও চরম হয় যার জন্য লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা লোকসভা ছেড়ে বেরিয়ে যান। তার সাথে কংগ্রেসের ৭ জনকে বরখাস্ত ও করা হয়। এই চলতি অধিবেশনে তারা আর অংশ নিতে পারবেন না।
স্পিকার বলেছেন যে সাংসদদের এরকম আচরনে তিনি দুঃখিত হয়েছেন। দিল্লির হিংসার কোথা নিয়ে মঙ্গলবার সাংসদ উত্তাল হয়। বেশ কয়েকজন নেতা হাতে প্ল্যাকার্ড নিয়ে সাংসদের ভিতরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তারা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবী ও করেন। স্পিকার সেখানে বলেন যে এখন এইসব নিয়ে আলোচনা করা যাবে না। হোলির পর ১১ ই মার্চ এই বিষয় নিয়ে সরকার আলোচনা করবে। কিন্তু তাও বিক্ষোভ থামেনি।
আরও পড়ুন : নির্ভয়া কাণ্ড : আগামী ২০ মার্চ ফাঁসি, চতুর্থবার মৃত্যু পরোয়ানা জারি আদালতের
বৃহস্পতিবার ও সেই একই অবস্থা দেখা যায় লোকসভায়। স্পিকারের কথার কোন পাত্তা দেয় না সাংসদেরা। পরিস্থিতি সামাল দিতে স্পিকার নিজে বেরিয়ে যান এবং ৭ জন কংগ্রেস সাংসদকে বরখাস্ত করা হয়।
বি মহতাব জানিয়েছেন যে ২ তারিখ থেকেই সাংসদে এরকম আচরণ করা হয়। আর এই আচরণে খুব দুঃখিত হন স্পিকার ওম বিড়লা।বার বার এই ধরনের আচরণ স্পিকারকে ক্ষুব্দ করেছে বলে তিনি জানিয়েছেন.
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…