নিউজ

মেট্রো চড়তে মানতে হবে কী কী নিয়ম, জানুন

আনলক-৪ এ মেট্রো চালানোর ছাড়পত্র মিললেও, এখন মেট্রো কর্তৃপক্ষের কাছে সবথেকে বড় চিন্তার বিষয় ভিড় নিয়ন্ত্রণ। ভিড় নিয়ন্ত্রণের প্রথম পদক্ষেপ হিসেবে স্মার্ট কার্ড ইউজার অ্যাপে ঢুকে পাসের জন্য আবেদন করার কথাও বলা হয়েছিলো কিছুদিন আগেই। অ্যাপের মাধ্যমেই যাত্রীদের পাস দেওয়া হবে বলে জানানো হয়েছে। মেট্রো স্টেশন থেকে বেরোনোর সময় এবং ঢোকার সময় দেখাতে হবে অ্যাপ পাস এবং স্মার্ট কার্ড।

তবে এক্ষেত্রে দুটোই থাকা জরুরি, একটি না থাকলেও যাত্রীদের মেট্রো স্টেশনে প্রবেশ করতে দেবে না মেট্রো কর্তৃপক্ষ। এছাড়াও ভিড় ঠেকানোর পাশাপাশি নেওয়া হবে আরও অনেক ব্যবস্থা। যেখানে বলা হয়েছিলো সামাজিক দূরত্ব বজায় রাখতে স্টেশনে ও ট্রেনে মার্কিং করে দিতে হবে। সমস্ত যাত্রী ও কর্মীদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক।

যাঁদের মাস্ক নেই তাঁদের জন্য অর্থের বিনিময়ে মেট্রো কর্তৃপক্ষ মাস্ক দেওয়ার ব্যবস্থা করবে। যদি কেউ টোকেন, পেপার স্লিপ বা টিকিট ব্যবহার করে তবে সেক্ষেত্রে সেটা স্যানিটাইজ করে ব্যবহার করতে হবে। এসবের মাঝেও আরো একগুচ্ছ নিয়ম করেছে মেট্রো কর্তৃপক্ষ। যে সব স্থানে যাত্রীদের অবস্থান থাকে সেসব জায়গা ঘন ঘন স্যানিটাইজ করাতে হবে প্রতিটি স্টেশন কীটনাশক দিয়ে স্যানিটাইজ করে রাখতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

এমনকি ওয়াশরুম, এসক্যালেটর, বুকিং কাউন্টার, দেওয়ালসহ যে সব জায়গায় বেশি হাত পড়ে, সেগুলি ঘন ঘন স্যানিটাইজ করতে হবে। বুকিং কাউন্টার, প্ল্যাটফর্ম, এএফসি গেটে দাঁড়ানোর সময় যাত্রীদের মধ্যে ছফিট দূরত্ব বজায় রাখতে হবে। ভিড় নিয়ন্ত্রণে যৌথভাবে নজরদারি চালাবে কলকাতা পুলিশ ও আরপিএফ । এমনকি করোনা নিয়ে সচেতনতা বাড়ানোর লাগানো হবে পোস্টার এবং হোর্ডিং। করোনা সতর্কতায় বারবার ঘোষণা করতে হবে সচেতনতামূলক বার্তা।

Anirban Kundu

Recent Posts

LPG GAS: ৩৫ দিন না হলে গ্যাস মিলবে না—ভাইরাল দাবিতে আতঙ্ক, জানুন আসল সত্য

হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক চাঞ্চল্যকর খবর—এখন নাকি LPG সিলিন্ডার বুক করতে হলে…

March 26, 2026

SIR লিস্টে লাখ লাখ নাম উধাও—আপনার নাম কাটা গেছে নাকি? এখনই চেক না করলে মিস করবেন ভোট!

রাতারাতি প্রকাশ পেল SIR-এর প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট, আর তা ঘিরেই শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য। অনেকেই…

March 26, 2026

মাসে ৩০০০ টাকা পাবেন মহিলারা? ভোটের আগে শুভেন্দুর বড় ঘোষণা ঘিরে চর্চা তুঙ্গে

পশ্চিমবঙ্গে রাজনৈতিক তরজা আরও তীব্র। মহিলাদের জন্য মাসে ৩০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু অধিকারী।…

March 26, 2026

ইলেকট্রিক স্কুটার কিনবেন? ভুল সিদ্ধান্ত নেবেন না—Suzuki e-Access না Honda Activa-e, কোনটা নিলে লাভ বেশি?

Suzuki e-Access ও Honda Activa-e—দুটি জনপ্রিয় ইলেকট্রিক স্কুটার, কিন্তু দুটির লক্ষ্য আলাদা। একটি প্রিমিয়াম ফিচার…

March 26, 2026

সরকারি চাকরিতে ‘না’ রিঙ্কুর! যোগীর অফার ফিরিয়ে KKR তারকার বড় সিদ্ধান্ত, বিতর্ক তুঙ্গে

আইপিএলের ঠিক আগে বড় চমক! সরকারি চাকরি পেয়েও তা নিতে গেলেন না রিঙ্কু সিং—এই সিদ্ধান্ত…

March 26, 2026

ভোটের আগে চরম আক্রমণ! ৪৮ ঘণ্টার মধ্যে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক চার্জশিট আনছেন শাহ—ঘরে ঘরে পৌঁছবে নথি

ভোটের আগে রাজ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আর মাত্র দু’দিনের মধ্যেই বড় পদক্ষেপ…

March 26, 2026