নিউজ

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝেঁপে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে

কলকাতা: বঙ্গোপসাগরে নিম্নচাপ অনুভূত হওয়ার ফলে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সূত্রের খবর, বাতাসে জলীয় বাষ্প চালিত আদ্রতা বাড়ার ফলে চরম অস্বস্তি বাড়বে। তবে সেখান থেকে আকাশে মেঘ ঘনীভূত হয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা চলবে রবিবার পর্যন্ত। এই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গ ক্ষেত্রেও দিয়েছে হাওয়া অফিস।

মৌসুমী অক্ষরেখা গঙ্গানগর, বরেলি,বারাণসী, পুরুলিয়া, খড়গপুর এর উপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। একটি অফশোর অক্ষরেখা রয়েছে মহারাষ্ট্র থেকে লক্ষদ্বীপ পর্যন্ত। ঘূর্ণাবর্ত রয়েছে কর্ণাটক উপকূল অসম ও সংলগ্ন উত্তরবঙ্গের উপর।

আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। এছাড়াও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সিকিম, ওড়িশা, আন্দামান ও নিকোবর, কেরল, অসম, মেঘালয়, কর্ণাটক, কঙ্কন ও গোয়াতে। বুধবার দুপুর হতেই শুরু হয়ে গিয়েছে মেঘের গর্জন। সকালের দিকে রোদের দেখা মিললেও যত সময় গড়িয়েছে ততো আকাশ আংশিক মেঘলা হয়েছে। এভাবেই বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ দক্ষিণবঙ্গে আছড়ে পড়বে বলে জানা যাচ্ছে। তবে বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিললেও বাতাসে আদ্রতার ফলে যে অস্বস্তির সৃষ্টি হয়েছে, তা বৃষ্টি কমলে আবার ফিরে আসবে বলেই জানা যাচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026