নিউজ

দুর্গাপুজোয় রাতে ঠাকুর দেখা যাবে না, ভুয়ো পোস্টে গ্রেফতার ২

কলকাতাঃ  দুর্গাপুজো নিয়ে ভুয়ো খবর ছড়ানোকে কেন্দ্র করে গ্রেফতার দুই। ধৃতদের নাম শুভ্রজিৎ চট্টোপাধ্যায় ও রাজু বিশ্বাস। এদের মধ্যে শুভ্রজিৎ থাকে বরাহনগরে এবং রাজু ঘোলার বাসিন্দা। দুজনেরই বিরুদ্ধে ইতিমধ্যে ৫০৫ ধারায় মামলা রুজু হয়েছে।

পুজোর বাকি আর মাত্র ৪৫ দিন। কিন্তু করোনা আবহে কি করে আয়োজন হবে দুর্গাপুজোর সেই নিয়ে প্রথম থেকেই অনেকের মনে অনেক প্রশ্ন। আর এই ঘটনার ভিত্তিতে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়। যেখানে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার নাকি সিদ্ধান্ত নিয়েছে, পঞ্চমী থেকে একাদশী, বিকেল পাঁচটার পর থেকে ভোর চারটে পর্যন্ত নাইট কার্ফু জারি থাকবে।

এমনকি ঠাকুর দেখার ক্ষেত্রে চলবে একাধিক নিয়ম। আর এই পোস্ট হোয়াটসঅ্যাপ ফেসবুক দ্বারা সবার কাছে ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা সমস্যা। উল্লেখ্য, গতকাল নবান্নে এই ভুয়ো খবর প্রসঙ্গে চড়া ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, জানান, ”ফেক আইটি সেল, নামটা করে বলতে চাই না। সরকার ছাড়া রটিয়ে দিয়েছে, দুর্গাপুজোয় কাউকে রাতে বেরোতে দেওয়া হবে না।

আমি বলি এরা কোন হরিদাসপাল, কোন গর্দশিক্ষিতের দল কোন অশিক্ষিতের দল! সরকার ক্লাবগুলিকে নিয়ে দুর্গাপুজোর বৈঠক করে। অতিমারির জেরে পয়লা বৈশাখ, গণপতি, ইদ, মহরম কোনও উৎসবই পালিত হয়নি। দুর্গাপুজোর দেরি আছে। করোনা পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। দুর্গাপুজোকে নিয়ে অবহেলা করে, অসম্মান করে। বাংলার দুর্গাপুজো জাতীয় উৎসব। মানুষে মানুষে দাঙ্গা করার কথা বলছেন। তাঁরা কিন্তু রেহাই পাবেন না

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026