বিনোদন

তৈরি হল ইতিহাস, সুশান্তের শেষ ছবির ট্রেলারে উঠলো লাইকের ঝড়, দেখুন ভিডিও

কৌশিক পোল্ল্যে: ‘দিল বেচারা’ আর শুধুমাত্র একটি সিনেমা নয় এটি গোটা দেশের মানুষের আবেগ হয়ে উঠেছে তাই তো ছবির ট্রেলার রিলিজের পরপরই তৈরি হয়েছে একটি বড়সড় ইতিহাস। এটি সুশান্ত সিং রাজপুতের শেষ ফিল্ম বলে কথা আর তার ভক্তরা এই সিনেমার প্রতি উৎসাহ প্রদান করবে না তা কি হয়! ঘটলোও তেমনটাই। মাত্র কিছুক্ষণের মধ্যেই সমস্ত রেকর্ড চুরমার করে ট্রেন্ডিংয়ের শীর্ষে সুশান্তের ‘দিল বেচারা’।

আগেই ডিজনি প্লাস হটস্টার ওটিটি প্লাটফর্ম থেকে ২৪ শে জুলাই এই ছবিটির মুক্তির দিন হিসেবে ঘোষণা করা হয়। গতকাল‌ কাঁটায় কাঁটায় বিকেল চারটেয় সিনেমার ট্রেলার রিলিজ করা হয়। প্রথম অ্যাপিয়ারেন্সই মন জয় করে নেয় সুশান্ত-সঞ্জনার ফ্রেশ জুটি। দুজনের অনবদ্য মিষ্টি কেমিস্ট্রি ট্রেলারটি বারবার দর্শকদের আকর্ষিত করে। গল্প অনুযায়ী ছবির অভিনেত্রী একজন ক্যান্সার রোগী এবং সেই পরিস্থিতি থেকে কিভাবে একটি সুন্দর প্রেমের কাহিনী বর্ণিত হয় সেই চিত্র তুলে ধরেছে এই ছবি।

গল্পের পাশাপাশি চিত্রনাট্যে রয়েছে অভিনবত্ব সেই সঙ্গে সুশান্তের মুখে প্রাণবন্ত হাসি লেগেছিল গোটা ট্রেলার জুড়ে। সর্বোপরি ভারতীয় সিনেমার ইতিহাসে এই স্বল্প দৈর্ঘ্যের ট্রেলারটি হয়ে উঠলো ইউটিউবের সবচেয়ে লাইক পাওয়া ট্রেলার, যা ছাপিয়ে গেছে শাহরুখ খানের ‘জিরো’কে। ২৪ ঘণ্টারও কম সময়ে ভিডিওটিতে লাইক পড়েছে প্রায় সাড়ে চার মিলিয়নেরও বেশি যা এককালীন রেকর্ড। প্রয়াত সুশান্তের শেষ ছবির ট্রেলার আরো একবার নীচে দেওয়া রইলো শুধুমাত্র আপনার জন্য।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026