১লা জুন থেকে খুলে যাবে সকল ধর্মীয় স্থান, ঘোষণা মুখ্যমন্ত্রীর
আগামী ১লা জুন থেকে খুলে যাচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা। শুক্রবার বিকেলে নবান্নের একটি সাংবাদিক সম্মেলনে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এক্ষেত্রে মানতে হবে কিছু বিধিনিষেধ। একসঙ্গে ১০ জনের বেশি প্রবেশ বা কোনও জমায়েত করা চলবে না।
এই বৈঠকে মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের পরিবহনে অনিয়মের প্রসঙ্গে বলেন, “ট্রেনে শ্রমিক আসার ক্ষেত্রে যদি এতো গাদাগাদি করা যায় তবে মন্দির, মসজিদ খুলতে অসুবিধা কীসের। এতে মানুষ এই সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য প্রার্থনা করার সুযোগ পাবে। তাই মন্দির, মসজিদ খুলে দেওয়া হবে।”
প্রথমে তিনি আগামীকাল থেকেই মন্দির খোলার কথা বলেছিলেন, পরে আবার বলেন এতোদিন বন্ধ থাকার ফলে ভেতরে সাপ, ব্যাঙ ঢুকে থাকতে পারে। তাই পরিষ্কার করতে ৭২ ঘন্টা সময় দিয়ে ১লা জুন থেকে খোলার দিন স্থির করা হয়। তবে শুধু পশ্চিমবঙ্গ সরকারই নয় এর আগে কর্নাটক সরকারও কেন্দ্রকে, নিজরাজ্যে ধর্মস্থানগুলি খোলার অনুমতি চেয়েছিল।
উল্লেখযোগ্য, আগামী রবিবার চতুর্থ দফার লকডাউন শেষ হতে চলেছে। জানা গিয়েছে কিছু নিয়ম শিথিল করে ঘোষিত হতে পারে পঞ্চম দফার লকডাউন। অনেকের ধারণা আগামীদিনে ধর্মস্থান খোলার অনুমতি দিতে পারে কেন্দ্রীয় সরকারও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…