নিউজ

পরিযায়ী শ্রমিকদের ফেরাচ্ছে বিশেষ বিমানে, অভিনব উদ্যোগ ঝাড়খন্ড সরকারের

দেশে লক ডাউন চলাকালীন পরিযায়ী শ্রমিকেরা পায়ে হেঁটে, সাইকেলে করে মাইলের পর মাইল রাস্তা পার করে নিজ রাজ্যে ফিরেছেন দিনের পর দিন। এমন চিত্র বহুবার উঠে এসেছে। কেউ কেউ জল ও খাবার না খেতে পেয়েও মাথা গোজার আশ্রয় হিসেবে রওনা দিয়েছেন নিজের বাড়ির উদ্দেশ্য, হয়েছে মৃত্যুও। এমন দৃশ্যের পর এক বেনজির পদক্ষেপ নিয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তিনি বিমানের সাহায্যে লেহ-তে আটকে পড়া ৬০ জন পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে বিমানের ব্যবস্থা করলেন।

এদিন শুক্রবার বিকেলে লেহ থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে ছাড়বে স্পাইসজেট বিমান। এরপর দুপুর দু’টো নাগাদ দিল্লি পৌঁছবে ওই বিমান। দিল্লি থেকে সন্ধ্যা ছয়টায় বিমানটি ছাড়বে ও রাত আটটায় পৌঁছে যাবে রাঁচিতে। এভাবেই নিজ রাজ্যে ফিরবেন ঝাড়খণ্ডের পরিযায়ী শ্রমিকেরা। বিমানবন্দরে পরিযায়ী শ্রমিকদের স্বাগত জানাতে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এরপর আরও দু’টি বিমানে ৩২০ জন পরিযায়ী শ্রমিকদের আন্দামান থেকে ফেরাতে পারে ঝাড়খন্ড সরকার।

জানা গিয়েছে, গত ১২ই মে কেন্দ্রীয় সরকারের কাছে ঝাড়খণ্ডের মুখ্যসচীব ও মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ব্যক্তিগতভাবে উত্তর-পূর্ব ভারত, লাদাখ ও আন্দামানে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ঝাড়খন্ডে বিমানে করে ফিরিয়ে আনতে চিঠি লেখেন। এরপর কেন্দ্র সরকারের তরফে অনুমতি দেওয়া হয়। এরপরই তড়িঘড়ি আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরাতে বিমানের ব্যবস্থা করেছে ঝাড়খণ্ড সরকার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026