নিউজ

কালীপুজোর পরের দিনেও ভক্তদের ভিড় কামাখ্যা মন্দিরে

অসম: গতকাল, শুক্রবার কালীপুজো হয়ে গিয়েছে। দীপাবলীর রাত কেটে গিয়েছে। তাও ভক্তদের ভিড় একইরকমভাবে চোখে পড়ছে অসমের কামাখ্যা মন্দিরে। দীপাবলীর আগে থেকেই সমস্তরকম করোনা বিধি এবং সামাজিক দূরত্ববিধি মেনে আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয় কামাখ্যা মন্দিরে। সেই অনুযায়ী ভিড় সামাল দেওয়ার ব্যবস্থা আগে থেকেই করা হয়। সবকিছু মেনে মায়ের পূজা-অর্চনা যেমন হয়, ঠিক তেমনই ভিড় জমান কামাখ্যা মন্দিরে।

দীপান্বিতা অমাবস্যার রাতে কামাখ্যা মন্দিরে ভক্তদের ভিড় হওয়া নতুন কিছু নয়। যদিও এবারের দীপান্বিতা অমাবস্যা বা দীপাবলি প্রত্যেকবারের থেকে অনেকটাই আলাদা। এ বছর অনেক কিছুই বদলে গিয়েছে। এবার তার মধ্যে প্রত্যেকবারের মতো অসংখ্য ভিড় লক্ষ্য করা না গেলেও মানুষের ভিড় কামাখ্যা মন্দিরের ছিল না, এমনটা বলা যাচ্ছে না। কালীপুজোর দিন যেভাবে ভিড় লক্ষ্য করা যায়, ঠিক একইভাবে ভিড় ছিল আজ, রবিবারও।

সকালে মঙ্গল আরতির পর মাকে নিয়ম-আচার মেনে ভোগ দেওয়া এবং পূজা-অর্চনা করা হয়। ভক্তরাও নিজেদের মনস্কামনা মাকে জানিয়ে পুজো দিয়ে থাকেন। মায়ের আরাধনা কামাখ্যা মন্দির থেকে দক্ষিণেশ্বর সকলেই মেতে উঠেছে। আর নিজ নিজ মনস্কামনা মাকে জানানোর পর সর্বজনীনভাবে সকলের যেন মায়ের কাছে একটাই আকুতি, ‘সবার মঙ্গল করো মা, পৃথিবী থেকে করোনাকে মুছে ফেল মা’।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026