যাত্রীদের সুবিধার্থে বেড়ে চলেছে লোকাল ট্রেনের সংখ্যা। সাথে বাড়ছে রেল যাত্রী সংখ্যা ও। এই সুযোগকে কাজে লাগিয়ে স্টেশনে ঢুকতে চেষ্টা করছেন বিভিন্ন হকার। তাদের জীবনের শেষ নেই বাধার। এটাই উপায় তাদের পরিবার চালানোর। আজ প্রবল বাধার মুখে পড়ে দলদল , সোনারপুর এবং বর্ধমানের মত স্টেশনে আন্দোলন শুরু করেছে হকাররা।
অনেক জায়গাতে স্টেশনে ধকতে না পেরে, তার মুখেই বসে গিয়েছেন হকাররা। হাওড়া, শিয়ালদহ এর গেটের মুখে, টানেল তথা সাবওয়ের ভিতরে দেখা যাচ্ছে একাধিক হকারকে। তারা মানছেন না কোনও স্বাস্থ্যবিধিও। সেই নিয়ে ক্ষুব্ধ যাত্রীরা। আজ স্টেশন চত্তরে যাত্রীদের সাথে হকারদের বচসাও বাঁধতে দেখা গিয়েছে।
তাদের বিরুদ্ধে অভিযোগ, দুরত্ববিধি তো দূরের কথা, যেখানে সেখানে ডালা সাজিয়ে বসে পড়ছেন হকাররা। কিছুজনের মুখে নেই মাস্ক ও। আবার কিছুজনের কাছে আছে মাস্ক, তবে তা মুখে পড়েননি, ঝুলিয়ে রেখেছেন গলায়। এই পরিস্থিতিতে খুব সহজে ছড়িয়ে পড়বে করোনা। হাওড়া আইএন্টিটিএউসি এর সভাপতি অরূপেশ ভট্টাচার্যের মতে,”হকারদের মধ্যে নেই নিয়ন্ত্রণ বিধি। যাত্রীদের প্রতি দায়বদ্ধতা থাকা উচিৎ। অতিমারী ঠেকাতে হবে। তা ঠেকাতে নিতে হবে সব পথ।”
রবিবার হাওড়ায় এবং শিয়ালদহতে বেড়ে গিয়েছে ট্রেনের সংখ্যা। বেড়ে দাঁড়িয়েছে ৩৬৯ এবং ৫৩১। মঙ্গলবার থেকে বেড়ে যাবে যাত্রী সংখ্যা। এমন পরিস্থিতিতে হকারদের নিয়ন্ত্রণ অনেকটাই সমস্যার হয়ে দাঁড়াবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ। ট্রেনেও উঠে পড়ছেন অনেক হকার। যাত্রীদের মতে, বিধিগুলি হকাররা মেনে চললে অনেকটা কমে যাবে ঝুঁকি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…