ঐতিহ্যশালী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ টুর্নামেন্ট শুরু হওয়ার ঠিক আগে আইপিএলের আটটি দলের তারকা খেলোয়াড়দের নিয়ে একটি অল-স্টার ম্যাচ আয়োজন করার অভিনব সিদ্ধান্ত নেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। এই ম্যাচ থেকে অর্জিত অর্থের পুরোটাই কোন মহৎ উদ্দেশ্যে দান করে দেওয়া হবে। কোথায় সেটি দেওয়া হবে তা এখনো ঠিক হয়নি। তবে ম্যাচের দিনক্ষণ চূড়ান্ত হয়ে গিয়েছে।
আইপিএলের উদ্বোধনী ম্যাচের ঠিক চারদিন আগে মুম্বাইয়ে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৫ মার্চ। আগে যেটা জানা গিয়েছিল যে আইপিএলের আগে ফ্র্যাঞ্চাইজিরা তাদের খেলোয়াড়দের ছাড়তে রাজি নয়। তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ও আইপিএল কমিটির বৈঠকের পর জানানো হয় যে ম্যাচটি হতে চলেছে। ভারতের আটটি ফ্র্যাঞ্চাইজিকে উত্তর এবং দক্ষিণে চারটি চারটি করে ভাগ করা হবে।
আরও পড়ুন : বাংলাদেশের পর এই দেশের সাথে দিনরাতের টেস্ট ম্যাচ খেলবে ভারত, জানালেন সৌরভ
কিংস ইলেভেন পঞ্জাব, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্স এই চারটি দলের তারকা খেলোয়াড়দের নিয়ে তৈরি হবে একটি দল এবং চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, সানরাইজার্স হায়দ্রাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্স এই চারটি দলের তারকা খেলোয়াড়দের নিয়ে তৈরি হবে অপর আর একটি দল। তারপর দুটি দলের মধ্যে এই ম্যাচ খেলা হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…