নিউজ

মাধ্যমিক পরিক্ষার্থীদের অভিযোগ শুনবে কোলকাতা পুলিশ, চালু হল হোয়াটসঅ্যাপ নাম্বার

শুরু হতে চলেছে ছাত্রজীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। তবে পরীক্ষার আগে প্রস্তুতির সময় অনেক সমস্যার সম্মুখীন হয় ছাত্রছাত্রীরা। সেই সমস্যা কিছুটা দূর করার দায়িত্ব নিল পুলিশ। এবারের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ১৮ তারিখ মঙ্গলবার।যদিও পরীক্ষার সময় কোন মাইক বা জলসার অনুমতি দেওয়া হয়না তবুও প্রতিবছরই শোনা যায় মাইকের জোরালো আওয়াজ।তখন লালবাজার কন্ট্রোল রুমে ১০০ ডায়াল করে ফোন করা যায়।  তবে এবার থেকে শুধু ফোন নয়, ১০০ নম্বর ছাড়াও চালু থাকছে হোয়াটসঅ্যাপও করার মতো কয়েকটি নম্বর।

জরুরি ভিত্তিতে অভিযোগ জানানোর জন্য চালু করা নাম্বারগুলি হল— ৯৪৩২৬১০৪৪৩, ৯৪৩২৬১০৪৪৬, ৯৮৭৪৯০৩৪৬৫, ৯৪৩২৬২৪৩৬৫। যদিও বিভিন্ন সময় লালবাজারে ফোন করা গেছে তবে এবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে বার্তা অনেক কার্যকরী হবে বলে মনে করছেন মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকেরা।

আরও পড়ুন : ‘যতই বিক্ষোভ চলুক, দেশে CAA হবেই, স্পষ্ট কেন্দ্র সরকার

শনিবার দিন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা ট্যুইট করে অভিযোগ জানানোর কথা ছাড়াও এবছরের পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন। কমিশনারের এরূপ বার্তায় অনেকেই মনে করছেন এবার অভিযোগ জানানো অনেক সহজ হবে। অনেক সময় ফোনের সংখ্যা এতো বেশি হয়ে যায় যে লাইন ব্যস্ত পাওয়া যায়। এবার সেই সমস্যাগুলি হবে না বলেই মনে করছেন তারা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026