নিউজ

৮ ই জুন থেকে পুরোপুরি খুলে যাবে রাজ্যের সমস্ত অফিস, জানালেন মুখ্যমন্ত্রী

করোনা ভাইরাসের প্রবল বাড়বাড়ন্তে লকডাউন বাড়বে কিনা সে নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এর মধ্যেই আগামী ৮ ই জুন থেকে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি অফিস খুলে যাবে বলে জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১ লা জুন থেকে খুলে যাবে জুটমিল ও চায়ের দোকান। একইসঙ্গে মন্দির, মসজিদ, গুরুদ্বার, গির্জার দরজাও খুলে যাবে ১ লা জুন থেকেই। শুক্রবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে জানালেন মুখ্যমন্ত্রী।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানো নিয়ে কেন্দ্রকে একহাত নেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘শ্রমিক স্পেশাল ট্রেনে গাদাগাদি করে পাঠিয়ে দেওয়া হচ্ছে পরিযায়ী শ্রমিকদের। কোন স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। ট্রেনের একটা সিটে ৩ জন বসে আসতে পারলে জুটমিল, চায়ের দোকান, মন্দির-মসজিদও খোলা হোক।’

কর্মস্থল ও দোকান খোলার বিষয়ে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘১ লা জুন থেকে জুটমিল ও চায়ের দোকান সম্পূর্ণ খুলে দেওয়া হবে। ৮ ই জুন থেকে ১০০ শতাংশ কর্মীর নিয়ে খুলে দেওয়া হবে সমস্ত সরকারি ও বেসরকারি অফিস।’ এরপর ধর্মস্থানের বিষয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, ‘১ লা জুন থেকেই খুলে দেওয়া হবে মন্দির, মসজিদ, গুরুদ্বার।’ তবে সেক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে বলে জানান তিনি। কোন ধর্মস্থানে ১০ জনের বেশি ব্যক্তিকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। বড় কোন অনুষ্ঠানেরও অনুমতি মিলবে না ধর্মস্থানে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026