নিউজ

আগামী ৩০শে জুন পর্যন্ত বন্ধ সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়

রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি আগামী ৩০শে জুন পর্যন্ত বন্ধ থাকবে, এমনটাই জানিয়েছেন উপাচার্য পরিষদ। গত কয়েকদিন আগে ঘূর্ণিঝড় আমফান তান্ডব ও করোনা সংক্রমণের জেরে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সমস্ত সরকারি বিদ্যালয়গুলি আগামী ১০ই জুনের বদলে ৩০শে জুন পর্যন্ত বন্ধ থাকবে বলে ঘোষণা করেন।

তবে সেদিন তিনি কলেজ ও বিশ্ববিদ্যালয় সম্বন্ধে কোনোরকম ঘোষণা করেননি। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি ছুটি আরও দীর্ঘায়িত করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বলা হয় উপাচার্য পরিষদকে। এদিন উপাচার্য পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী ৩০শে জুন পর্যন্ত পঠনপাঠন বন্ধ রাখা হবে সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে।

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এদিন জানিয়েছেন, “করোনার সংক্রমণ বাড়ছে ক্রমাগত, তাই এখন কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের উপস্থিতির উপর নজর দিলে হবে না৷ তারা যাতে সুস্থ ও নিরাপদ থাকে সে বিষয়েও লক্ষ্য রাখতে হবে। অবশ্যই সকলকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। কলেজগুলিতে স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026