নিউজ

বাস চলাচলের নতুন নিয়ম করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

আগামী ৮ই জুন থেকে সমস্ত সরকারি এবং বেসরকারি অফিস খোলার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। সাধারণ মানুষের অফিসে যেতে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য বাস নিয়ে নতুন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “বাস না চললে অফিসে যেতে অসুবিধায় পড়বেন সাধারণ মানুষ। একইসাথে বাসের ভাড়া বৃদ্ধি হলেও তারা প্রবল সমস্যায় পড়বেন। যেহেতু লকডাউন ধীরে ধীরে উঠে যাচ্ছে তাই বাস মালিকদের বলছি, আপনারা বাসে যতগুলি আসন ততজনই যাত্রী নিন। তার বেশি কাউকে নেবেন না।” বাসে চড়লে মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক বলে জানান মুখ্যমন্ত্রী।

চতুর্থ দফার লকডাউনেই বাস পরিষেবা চালু করার ঘোষণা করেছিল রাজ্য সরকার। বাসে সর্বোচ্চ ২০ জন করে যাত্রী নিয়ে পরিষেবা শুরু করার কথা বলা হয়েছিল। কিন্তু এভাবে বাস চালালে লোকসান হবে এই অভিযোগ তুলে রাস্তায় বাস নামাননি বেসরকারি বাস মালিকরা। বেসরকারি বাসের জায়গায় রাস্তায় বেড়েছিল সরকারি বাসের পরিমাণ। এবার সেই বাস নিয়ে নতুন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এর আগে একাধিকবার দেখা গেছে শহরের রাস্তায় সরকারি বাসে, নির্ধারিত আসনের থেকেও বেশি সংখ্যক মানুষ যাতায়াত করছেন। আসন ভর্তি হয়ে যাওয়ার পরেও সামাজিক দূরত্বের পরোয়া না করেই দাঁড়িয়ে যাতায়াত করছেন অনেকে। এই ঘটনা একদমই চলবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “সাধারণ মানুষের স্বার্থে যাত্রীবিধি শিথিল করা হচ্ছে। বাসে দাঁড়িয়ে যাওয়া যাবেনা কোনো মতেই।” কন্ডাক্টরকে জোর করে বাসে চড়া যাবেনা বলেও জানান মুখ্যমন্ত্রী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026