অবাক কান্ড! নিজের সমস্ত সম্পত্তি পোষ্য হাতিদের নামে লিখে দিলেন বিহারের এই ব্যাক্তি
যেখানে গর্ভবতী হাতিকে হত্যা করে অমানবিকতার পরিচয় দিয়েছে কেরল, সেখানে নিজের সব সম্পত্তি হাতির নামে লিখে দিলেন বিহারের এক ব্যাক্তি। পাটনার জানিপুরের বাসিন্দা আখতার ইমাম নামের ওই ব্যাক্তি নিজের বাড়ি, গাড়ি সহ সমস্ত সম্পত্তি লিখে দিয়েছেন পোষ্য দুই হাতি মতি এবং রানীর নামে।
বছর ৫০ এর আখতার জানিয়েছেন, হাতিগুলি যদি না থাকে তবে তার পরিবারের সদস্যরা সম্পত্তির কোনো ভাগই পাবে না। ফলে পরিবারের সদস্যেরা রীতিমতো শত্রুতে পরিণত হয়েছে। তিনি তার স্ত্রীকে অর্ধেক এবং বাকি সম্পত্তি ছাড়াও মোট ৫ কোটি টাকা লিখে দিয়েছেন। হাতিরা যদি মারা যায় তার সব সম্পত্তি পাবে ‘ঐরাবত’ নামের সংস্থা।
জানা গিয়েছে, তার পরিবারে স্ত্রী, দুই পুত্র এবং এক কন্যা রয়েছে। এক ছেলে মিরাজ নিজের প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে আখতারকে জেলে পাঠিয়েছে। তবে উপযুক্ত প্রমাণ না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়। এরপর তার ওপর প্রাণঘাতী হামলা হলে ওই পোষ্যরাই তাকে বাঁচায়। বিগত ১০ বছর ধরে পরিবারের থেকে আলাদা থাকা আখতার ‘ঐরাবত’ নামক সংস্থার আধিকারিক। তিনি ১২ বছর বয়স থেকেই হাতির দেখভাল করেন। পারবারিক অশান্তির জেরে সমস্ত সম্পত্তি থেকে সন্তানদের বঞ্চিত করেছেন বলেই জানিয়েছেন তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…